,

আইএসটিটি রামনগরে ভোট গণনাকে কেন্দ্র করে কড়া নিষেধাজ্ঞা প্রশাসনের 

বরাককণ্ঠ প্রতিবেদন : সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট গণনা নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নিল জেলা প্রশাসন। আগামী ৪ মে ২০২৬ তারিখে আইএসটিটি, রামনগরে অনুষ্ঠিতব্য ভোট গণনাকে সামনে রেখে গণনা কক্ষে একাধিক সামগ্রী প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গোটা গণনা প্রক্রিয়ায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো…

বরাককণ্ঠ প্রতিবেদন : সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট গণনা নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নিল জেলা প্রশাসন। আগামী ৪ মে ২০২৬ তারিখে আইএসটিটি, রামনগরে অনুষ্ঠিতব্য ভোট গণনাকে সামনে রেখে গণনা কক্ষে একাধিক সামগ্রী প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গোটা গণনা প্রক্রিয়ায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। জারি করা নির্দেশ অনুযায়ী, অনুমোদিত ব্যক্তিদের ব্যতীত কোনও ধরনের ইলেকট্রনিক সামগ্রী যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ডিজিটাল ঘড়ি, ইয়ারবাড, ক্যালকুলেটর, ক্যামেরাযুক্ত চশমা, ক্যামেরা পেন, ব্যাটারি, রেডিও, ট্রান্সমিটার বা অনুরূপ যন্ত্র গণনা কক্ষে বহন করা যাবে না। প্রশাসনের স্পষ্ট বক্তব্য, যে কোনও ধরনের বিঘ্ন বা হস্তক্ষেপ রোধ করতেই এই কড়াকড়ি অপরিহার্য।
নির্দেশে আরও বলা হয়েছে, ছুরি, কাঁচি, বাজি, দেশলাই, অস্ত্র, গুলি, লাঠি বা অন্য কোনও ধারালো ও বিপজ্জনক বস্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পাশাপাশি মানিব্যাগ, পার্স, জলের বোতল, বাইরের খাবার, ছাতা,বড় ব্যাগ,পাত্র, টিফিন ক্যারিয়ার, লাইটার বা অনুরূপ ব্যক্তিগত সামগ্রীও গণনা কক্ষে নিয়ে যাওয়া যাবে না।
গণনার স্বচ্ছতা অটুট রাখতে ভিডিও ক্যামেরা, সাউন্ড রেকর্ডার বা অন্য কোনও রেকর্ডিং ডিভাইসের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে, শুধুমাত্র অনুমোদিত ক্ষেত্র ছাড়া। এছাড়াও, পেট্রোল, ডিজেল, অ্যালকোহল, গ্যাস, রাসায়নিক পদার্থ, অ্যাসিড বা অন্য কোনও দাহ্য ও ঝুঁকিপূর্ণ উপাদান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। গণনা কেন্দ্রের ভিতরে তামাকজাত দ্রব্যের ব্যবহারেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে। একই সঙ্গে শব্দ বৃদ্ধি করতে সক্ষম এমন যন্ত্র, রাজনৈতিক ব্যানার, পতাকা, পামফলেট, ফেস্টুন, গুলাল বা অনুরূপ সামগ্রী, যা গণনার পরিবেশ ব্যাহত করতে পারে, সেগুলিও প্রবেশের অনুমতি পাবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সংশ্লিষ্টদের এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অসম সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকার আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *