,

“আপনাদের দুঃখ আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করছি” – বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে আশ্বাস মুখ্যমন্ত্রীর

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : রাজ্যের বিভিন্ন জেলায় বন্যার ভয়াবহতা দেখে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা কয়েকদিন ধরে বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করছেন এবং দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিচ্ছেন। তিনি বলেন “আপনাদের দুঃখ-দুর্দশা আমরা মর্মে মর্মে উপলব্ধি করছি। ঈশ্বরের আশীর্বাদে আমরা সম্ভাব্য প্রতিটি সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই অনেকগুলো পদক্ষেপ নিয়েছি।…

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : রাজ্যের বিভিন্ন জেলায় বন্যার ভয়াবহতা দেখে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা কয়েকদিন ধরে বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করছেন এবং দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিচ্ছেন। তিনি বলেন “আপনাদের দুঃখ-দুর্দশা আমরা মর্মে মর্মে উপলব্ধি করছি। ঈশ্বরের আশীর্বাদে আমরা সম্ভাব্য প্রতিটি সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। স্বাভাবিক জীবনে ফিরে আসার পথে আমাদের প্রতিটি পদক্ষেপেই আমরা যথাসাধ্য আপনাদের পাশে থাকব এবং সাহায্যের হাত বাড়িয়ে দেব”। মুখ্যমন্ত্রী দুর্যোগের এই সময়ে গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন “দুর্যোগের সময় অপপ্রচারকে বিশ্বাস করবেন না। আমাদের উপর বিশ্বাস রাখুন।

আমরা কোনো পরিবারকে একা ছেড়ে দেব না”। এই কয়েকদিনে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা রাজ্যের ভিন্ন ভিন্ন স্থানে গিয়ে বন্যা কবলিত মানুষের সঙ্গে দেখা করছেন, ত্রাণ শিবির পরিদর্শন করছেন, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিচ্ছেন এবং প্রশাসনিক আধিকারিকদের দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের কাজ শেষ করার নির্দেশ দিচ্ছেন। তিনি বলেন রাজ্য সরকার বন্যা পরিস্থিতি স্বাভাবিক করতে দিন-রাত কাজ করছে এবং খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, ওষুধ ও আশ্রয়ের কোনো অভাব হবে না। যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের জন্য বিশেষ পুনর্বাসন প্যাকেজের কথাও তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই কঠিন সময় পার করার আহ্বান জানিয়ে বলেন “আমরা একসাথে আছি। এই দুর্যোগ আমরা একসাথেই জয় করব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *