,

ছাত্র বিক্ষোভের অভিযোগপত্র বন্ধে রাজ্যগুলিকে ছাড় দিল শীর্ষ আদালত

বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি : শীর্ষ আদালত স্পষ্ট করেছে দিল্লি সরকার এবং দেশের অন্যান্য রাজ্য সরকারগুলি যন্তর মন্তর এবং দেশের বিভিন্ন স্থানে হওয়া সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের সঙ্গে জড়িত বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্র বন্ধ বা প্রত্যাহার করতে পারবে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানিয়েছে গত ২৮ জুলাই আদালত যে নির্দেশে “অপরাধের পূর্ব রেকর্ড”…

বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি : শীর্ষ আদালত স্পষ্ট করেছে দিল্লি সরকার এবং দেশের অন্যান্য রাজ্য সরকারগুলি যন্তর মন্তর এবং দেশের বিভিন্ন স্থানে হওয়া সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের সঙ্গে জড়িত বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্র বন্ধ বা প্রত্যাহার করতে পারবে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানিয়েছে গত ২৮ জুলাই আদালত যে নির্দেশে “অপরাধের পূর্ব রেকর্ড” থাকা বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি দিয়েছিল তা কেবল গুরুতর ও জঘন্য অপরাধে অভিযুক্তদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আদালতে চিকিৎসা ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ২০ জুলাই যন্তর মন্তরে এবং দেশের অন্যান্য জায়গায় হওয়া বিক্ষোভে ছাত্রদের উপর অতিরিক্ত পুলিশি ব্যবস্থার অভিযোগ নিয়ে আবেদনের শুনানি চলছিল এবং আহত পুলিশ কর্মীদের পরিবারও বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশকে আক্রমণের অভিযোগে ব্যবস্থা নেওয়ার দাবিতে আবেদন জানিয়েছিল। কেন্দ্রের পক্ষের আইন আধিকারিক আদালতে বলেন ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে সাহায্যের যে আশ্বাস দেওয়া হয়েছিল সরকার তার পক্ষেই আছে তবে আইনি পরিভাষা নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে এবং তিনি বলেন ফৌজদারি আইনে সরাসরি অভিযোগপত্র প্রত্যাহারের সুযোগ নেই এর পরিবর্তে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া বিচার বন্ধের আবেদন করা অথবা উপযুক্ত আদালতে মামলা বাতিলের আবেদন করাই আইনি পথ। প্রধান বিচারপতি বলেন কোন পরিস্থিতিতে এবং কী নিয়মে ছররা বন্দুক ব্যবহার করা যাবে তার জন্য আদালত একটি নির্দেশিকা তৈরি করবে পাশাপাশি পুলিশি বাড়াবাড়ির অভিযোগ তদন্তের জন্য পুলিশ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ তদন্ত দল গঠনের বিষয়টিও আদালত ভাবছে এবং বিকল্প হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠনের প্রস্তাবও রয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৮ আগস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *