,

রাজ্যে রেশন ব্যবস্থায় বড় বদল: ২৮ লক্ষ অযোগ্যের নাম বাদ, যোগ্যরাই পাবেন সুযোগ

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: রাজ্যের রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে বড়সড় পদক্ষেপ নিল খাদ্য দফতর। এখন বিনামূল্যে রেশন পাচ্ছেন রাজ্যের ৭০ লক্ষ পরিবার। কিন্তু যাদের সত্যিই প্রয়োজন নেই, তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত অভাবী পরিবারকে সুযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খাদ্যমন্ত্রী কৌশিক রায় শনিবার জানান, আগামী কয়েক দিনের মধ্যেই প্রায় ২৮ লক্ষ সুবিধাভোগীর নাম কর্তন…

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: রাজ্যের রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে বড়সড় পদক্ষেপ নিল খাদ্য দফতর। এখন বিনামূল্যে রেশন পাচ্ছেন রাজ্যের ৭০ লক্ষ পরিবার। কিন্তু যাদের সত্যিই প্রয়োজন নেই, তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত অভাবী পরিবারকে সুযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

খাদ্যমন্ত্রী কৌশিক রায় শনিবার জানান, আগামী কয়েক দিনের মধ্যেই প্রায় ২৮ লক্ষ সুবিধাভোগীর নাম কর্তন করা হতে পারে।

কারা বাদ পড়বেন?
১. ৬ মাস ধরে রেশন না নেওয়া পরিবার: গত ছয় মাসে একবারও রেশন না নিলে সেই কার্ড বাতিল হবে। মন্ত্রীর কথায়, “রেশন না নেওয়া মানে প্রয়োজন নেই।”
২. আধার ও ই-কেওয়াইসি না করা পরিবার: যারা এখনও আধার যুক্ত বা ই-কেওয়াইসি করেননি, এমন প্রায় ২৮ লক্ষ পরিবারকে চিহ্নিত করা হয়েছে। তবে তাদের এক মাস সময় দেওয়া হয়েছে। সময়ের মধ্যে কাজ না হলে ধাপে ধাপে কার্ড বাতিল হবে।

বাদ যাওয়া কার্ডের বদলে যোগ্য নতুন পরিবারকে রেশনের আওতায় আনা হবে।

একদিকে বাদ, অন্যদিকে সংযোজন
গত তিন বছরে প্রায় ৬০ লক্ষ অযোগ্য নাম বাদ গেছে। তবে একই সঙ্গে নতুন সংযোজনও হয়েছে।
২০২৪ সালে ৪৫ লক্ষ এবং ২০২৫ সালের জানুয়ারিতে আরও ১৯ লক্ষ মানুষকে নতুন করে যুক্ত করা হয়। জানুয়ারিতে প্রতিটি বিধানসভা কেন্দ্রে সমানভাবে ৪ হাজার করে নতুন কার্ডও দেওয়া হয়।

বর্তমানে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে রাজ্যে মোট রেশন কার্ড রয়েছে ৭০,৩১,৩০০টি। এর মাধ্যমে সুবিধা পাচ্ছেন ২ কোটি ২৮ লক্ষ ৬৪ হাজার ১৫৭ জন।

আপাতত নতুন করে কার্ড বিতরণের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছেন খাদ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট কথা, “অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদেরই অগ্রাধিকার দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *