বরাককণ্ঠ প্রতিবেদন: পশ্চিমবঙ্গে আজ দ্বিতীয় দফায় ভোট। ভোটগ্রহণ শুরু হতেই ‘রেকর্ড সংখ্যক ভোটদানের’ আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে ভোট প্রক্রিয়ায় সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি। রাজ্যের মহিলা এবং যুব সম্প্রদায়কে ভোটাধিকার প্রয়োগের জন্য বিশেষ আবেদন করেছেন প্রধানমন্ত্রী। বাংলা এবং ইংরেজি, দু’ভাষাতেই আজ সকাল সকাল পোস্ট করেন মোদী। প্রধানমন্ত্রী পোস্টে প্রথমেই লেখেন, ‘আজ রেকর্ড সংখ্যায় ভোট দিন। আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত করে তোলার আহ্বান জানাচ্ছি।’’ শেষে মোদীর বার্তা, ‘‘অত্যন্ত জরুরি যে পশ্চিমবঙ্গের নারী ও যুব সম্প্রদায় বিপুল সংখ্যায় তাঁদের ভোটাধিকার প্রয়োগ করুন।’’ এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ‘রেকর্ড হারে ভোটদানের’ আবেদন করেছেন। তিনি লেখেন, ‘আপনার একটি ভোট বাংলার গৌরবকে পুনরায় ফিরিয়ে আনার সঙ্গে সঙ্গে মহিলাদের সুরক্ষাকে নিশ্চিত করবে।’ এবার ভোটপ্রচার করতে বার বার পশ্চিমবঙ্গে ছুটে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। সোমবার ভোটপ্রচারের শেষ দিনেও জনসভা করেন তিনি। প্রতি জনসভা থেকেই নারীর ক্ষমতায়ন, মহিলা শক্তির কথা বলেছেন মোদী।
রেকর্ড সংখ্যায় ভোট দিন’! ভোটপর্বের শেষ দফার শুরুতে আবেদন মোদীর
বরাককণ্ঠ প্রতিবেদন: পশ্চিমবঙ্গে আজ দ্বিতীয় দফায় ভোট। ভোটগ্রহণ শুরু হতেই ‘রেকর্ড সংখ্যক ভোটদানের’ আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে ভোট প্রক্রিয়ায় সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি। রাজ্যের মহিলা এবং যুব সম্প্রদায়কে ভোটাধিকার প্রয়োগের জন্য বিশেষ আবেদন করেছেন প্রধানমন্ত্রী। বাংলা এবং ইংরেজি, দু’ভাষাতেই আজ সকাল সকাল পোস্ট করেন মোদী। প্রধানমন্ত্রী পোস্টে প্রথমেই লেখেন, ‘আজ রেকর্ড…
Previous Post
Next Post
Leave a Reply
Latest News












