,

শিলচরে ক্যাপিটাল পয়েন্ট-রাঙ্গিরখাড়ি ফ্লাইওভারের পাইল টেস্টের প্রস্তুতি শুরু

বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : শিলচর শহরের বহুল প্রতীক্ষিত ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত ফ্লাইওভার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। ইতোমধ্যে প্রকল্পের পাইল টেস্ট ও মাটি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসেবে বিশেষ মাটি পরীক্ষার যন্ত্র রাঙ্গিরখাড়ি এলাকায় পৌঁছেছে। প্রকল্পের প্রাথমিক পর্যায়ের এই কাজ শুরু হওয়ায় শহরবাসীর মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে…

বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : শিলচর শহরের বহুল প্রতীক্ষিত ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত ফ্লাইওভার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। ইতোমধ্যে প্রকল্পের পাইল টেস্ট ও মাটি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসেবে বিশেষ মাটি পরীক্ষার যন্ত্র রাঙ্গিরখাড়ি এলাকায় পৌঁছেছে।

প্রকল্পের প্রাথমিক পর্যায়ের এই কাজ শুরু হওয়ায় শহরবাসীর মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে যানজট সমস্যায় ভোগা শিলচরবাসী এই ফ্লাইওভার নির্মাণের মাধ্যমে নগরীর যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করছেন।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শিলচরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে গিয়ে তিনি “কথা দিয়ে কথা রাখার” দৃষ্টান্ত স্থাপন করেছেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন যে, প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর দ্রুত ফ্লাইওভারের নির্মাণকাজ শুরু হবে।

এদিকে, এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাদের মতে, দীর্ঘদিনের যানজট ও যোগাযোগ সমস্যার সমাধানে ফ্লাইওভারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত নির্মাণকাজ শুরু করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত প্রস্তাবিত এই ফ্লাইওভার নির্মিত হলে শহরের অন্যতম ব্যস্ত সড়কে যানজট অনেকাংশে কমে আসবে এবং শিলচরের সার্বিক যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *