নিজস্ব সংবাদদাতা: রাওয়া – রেনেসাঁ শিল্পী ও সাহিত্যিক সংস্থা এবং আনন্দ মার্গ প্রচারক সংঘের রাওয়া কমিটি শিলচরের যৌথ উদ্যোগে আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে ৪৪তম বার্ষিক প্রভাত সংগীত বিশ্বব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬।
শ্রীশ্রী আনন্দমূর্তিজী অর্থাৎ শ্রী প্রভাত রঞ্জন সরকারের স্মৃতির উদ্দেশ্যে এই প্রতিযোগিতা উৎসর্গ করা হয়েছে। এতে সংগীত, নৃত্য ও চিত্রকলা বিভাগ থাকছে।
সংস্থা সূত্রে জানা গেছে, চিত্রকলা প্রতিযোগিতা হবে ১৬ আগস্ট ২০২৬, রবিবার। স্থান: পিএম শ্রী নরসিং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সদরঘাট রোড, শিলচর। সময়: সকাল ১০টা থেকে দুপুর ১২টা।
সংগীত ও নৃত্য প্রতিযোগিতা হবে ২৩ আগস্ট ২০২৬, রবিবার। স্থান: গান্ধী ভবন, পার্ক রোড, শিলচর। সময়: সকাল ১০টা থেকে।
একক বিভাগে রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা। গ্রুপ সংগীত ও গ্রুপ নৃত্যের ফি ৩০০ টাকা। বিস্তারিত তথ্যের জন্য 8134931922 এই নম্বরে যোগাযোগ করা যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়।












