,

ইস্তফা দিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু

কমল কৃষ্ণ কুইলা। কলকাতা : কেন্দ্রীয় রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি করে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন রবনীত সিং বিট্টু। রাষ্ট্রপতি ভবনের জারি করা এক প্রেস কমিউনিকের মাধ্যমে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পদত্যাগ অবিলম্বে কার্যকর হয়েছে। রবনীত সিং বিট্টু রেল মন্ত্রকের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণ…

কমল কৃষ্ণ কুইলা। কলকাতা : কেন্দ্রীয় রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি করে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন রবনীত সিং বিট্টু। রাষ্ট্রপতি ভবনের জারি করা এক প্রেস কমিউনিকের মাধ্যমে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পদত্যাগ অবিলম্বে কার্যকর হয়েছে।

রবনীত সিং বিট্টু রেল মন্ত্রকের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করছিলেন। তাঁর আকস্মিক ইস্তফাকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। যদিও পদত্যাগের কারণ সম্পর্কে সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্ভাব্য রদবদলের সঙ্গে এই পদত্যাগের যোগ থাকতে পারে। তবে এ বিষয়ে কেন্দ্র সরকারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

এদিকে রেল মন্ত্রকে নতুন প্রতিমন্ত্রী হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। কেন্দ্র সরকারের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে অপেক্ষায় রাজনৈতিক মহল ও প্রশাসনিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *