আর্য বিদ্যাপীঠ মহাবিদ্যালয়ে ৩০০ মেধাবী ছাত্র-ছাত্রীকে ‘পদ্মশ্রী বীরুবালা রাভা শ্রেষ্ঠ ছাত্র পুরস্কার’ প্রদান
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : অখিল ভারতীয় ছাত্র পরিষদের ৭৮তম প্রতিষ্ঠা দিবস এবং জাতীয় ছাত্র দিবস উপলক্ষে আজ আর্য বিদ্যাপীঠ মহাবিদ্যালয় ছাত্র পরিষদ শাখার উদ্যোগে একটি বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ প্রায় ৩০০ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে ‘পদ্মশ্রী বীরুবালা রাভা শ্রেষ্ঠ ছাত্র পুরস্কার’ প্রদান করে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
ছাত্র পরিষদের রাজ্যিক সাংগঠনিক সম্পাদক কমলেশ সিং, অসম সরকারের আবগারি বিভাগের উপায়ুক্ত আনন্দচন্দ্র দাস, বিশিষ্ট শিক্ষাবিদ প্রীজা গোস্বামী, আর্য বিদ্যাপীঠ মহাবিদ্যালয়ের অসমীয়া বিভাগের প্রধান ও গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র একতা সভার সভাপতি গুজন ডেকা এবং ছাত্র পরিষদের বিভিন্ন পদাধিকারী।
অতিথিরা মেধাবী ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জ্ঞাপন করেন।













