,

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের জন্য ১০০ কোটি টাকা মঞ্জুর, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন উপাচার্য

অধ্যাপক নিরঞ্জন রায়ের সৌজন্য সাক্ষাৎ, পরিকাঠামো উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেন ড.হিমন্তবিশ্ব শর্মা বরাককণ্ঠ প্রতিবেদন: গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের পরিকাঠামো উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা মঞ্জুর করায় অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মাকে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। তিনি মুখ্যমন্ত্রীর এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ…

অধ্যাপক নিরঞ্জন রায়ের সৌজন্য সাক্ষাৎ, পরিকাঠামো উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেন ড.হিমন্তবিশ্ব শর্মা

বরাককণ্ঠ প্রতিবেদন: গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের পরিকাঠামো উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা মঞ্জুর করায় অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মাকে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। তিনি মুখ্যমন্ত্রীর এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন এই বরাদ্দের ফলে নতুন ক্যাম্পাসের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী ড.শর্মা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক বিকাশের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন অগ্রগতির স্বার্থে অন্যান্য সংশ্লিষ্ট সমস্যাগুলিও দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন। এই সৌজন্য সাক্ষাতের সময় অধ্যাপক নিরঞ্জন রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন শিবসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক মহাদেব পাটগিরি এবং কোকরাঝাড় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক গণেশ চন্দ্র ওয়ারি। তিন উপাচার্যের এই যৌথ উপস্থিতি উচ্চশিক্ষার ক্ষেত্রে রাজ্য সরকারের উদ্যোগকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন শিক্ষা মহল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *