,

ডিব্রুগড়ে নাগরিক অধিকার রক্ষা কমিটির প্রতিনিধি দলের সঙ্গে পবন সিং ঘাটোয়ারের সাক্ষাৎ, সংখ্যালঘু সমস্যা নিয়ে আলোচনা

বরাককণ্ঠ প্রতিবেদন। ডিব্রুগড়: আজ ডিব্রুগড়ে চা মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে নাগরিক অধিকার রক্ষা কমিটি আসামের একটি প্রতিনিধি দল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন। গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী ও কমিটির মুখ্য উপদেষ্টা হাফিজুর রশিদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে আসা প্রতিনিধি দলটি আসামে বসবাসকারী ধর্মীয় ও ভাষিক সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা…

বরাককণ্ঠ প্রতিবেদন। ডিব্রুগড়: আজ ডিব্রুগড়ে চা মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে নাগরিক অধিকার রক্ষা কমিটি আসামের একটি প্রতিনিধি দল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন। গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী ও কমিটির মুখ্য উপদেষ্টা হাফিজুর রশিদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে আসা প্রতিনিধি দলটি আসামে বসবাসকারী ধর্মীয় ও ভাষিক সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করে।

আলোচনাকালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ঘাটোয়ার অত্যন্ত ধৈর্যের সঙ্গে প্রতিনিধি দলের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে মতবিনিময় করেন। তিনি কমিটিকে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং কমিটির দৃষ্টিভঙ্গির সঙ্গে সহমত পোষণ করেন। পাশাপাশি কমিটিকে আরও সক্রিয়ভাবে এগিয়ে নেওয়ার জন্য তিনি কিছু নির্দিষ্ট প্রস্তাবও দেন।

উল্লেখ্য, নাগরিক অধিকার রক্ষা কমিটি আসাম একটি অরাজনৈতিক সংগঠন। ১৯৭৯ সাল থেকে সংগঠনটি আসামে বসবাসকারী সংখ্যালঘুদের স্বার্থ, রাজ্যের সার্বিক কল্যাণ এবং সকল শ্রেণীর মানুষের স্বার্থে সমন্বয়ের কাজ করে আসছে।

এই সৌজন্যমূলক সাক্ষাৎকারের সময় কমিটির সচিব প্রধান সাধন পুরকায়স্থ এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চন্দন মজুমদার উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *