,

হাইলাকান্দিতে বিজেপির দুই দিনের দীনদয়াল উপাধ্যায় কর্মশালা সম্পন্ন

তিন শতাধিক কার্যকর্তার অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে জোর বরাককণ্ঠ প্রতিবেদন: হাইলাকান্দি বিজেপি শহর মণ্ডলের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী দীনদয়াল উপাধ্যায় কর্মশালা আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৮ জুন শুরু হওয়া এই প্রশিক্ষণ শিবিরে শহর মণ্ডলের প্রায় তিন শতাধিক কার্যকর্তা অংশ নেন। শিবিরে উপস্থিত ছিলেন জেলা সভাপতি কল্যাণ গোস্বামী, বিধায়ক মিলন দাস, প্রাক্তন জেলা সভাপতি মিহির…

তিন শতাধিক কার্যকর্তার অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে জোর

বরাককণ্ঠ প্রতিবেদন: হাইলাকান্দি বিজেপি শহর মণ্ডলের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী দীনদয়াল উপাধ্যায় কর্মশালা আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৮ জুন শুরু হওয়া এই প্রশিক্ষণ শিবিরে শহর মণ্ডলের প্রায় তিন শতাধিক কার্যকর্তা অংশ নেন।

শিবিরে উপস্থিত ছিলেন জেলা সভাপতি কল্যাণ গোস্বামী, বিধায়ক মিলন দাস, প্রাক্তন জেলা সভাপতি মিহির চক্রবর্তী ও নেপাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক জহরলাল নাথ ও সঞ্জয় রায়, সহ-সভাপতি শুভ্র চৌধুরী, সম্পাদিকা বুল্টি দাস ও শহর মণ্ডল সভাপতি অমিত দেব সহ জেলা ও মণ্ডল স্তরের নেতৃবৃন্দ।

বর্ষীয়ান কার্যকর্তা কানন চক্রবর্তীর পরিচালনায় বিভিন্ন অধিবেশনে দলের ইতিহাস, আদর্শ, কার্যপদ্ধতি ও বিকাশের ধারা নিয়ে আলোচনা হয়। এছাড়া মন কি বাত, বুথ ব্যবস্থাপনা, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সামাজিক মাধ্যমের সঠিক ব্যবহার এবং সাংগঠনিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশিক্ষণ দেন স্বপন ভট্টাচার্য, সঞ্জিত ঘোষ, জয়দিপা দাস লস্কর, সৈকত দত্ত চৌধুরী, অভ্রাংশু চৌধুরী, রূপক চক্রবর্তী ও গোবিন্দ লাল চ্যাটার্জী।

এই কর্মশালা কার্যকর্তাদের আগামী দিনের সাংগঠনিক যাত্রাকে আরও গতিশীল, সুসংহত ও লক্ষ্যমুখী করে তুলবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *