দ্রুত কাজ শেষ করার উপর জোর
বরাককণ্ঠ প্রতিবেদন: আজ অসম সচিবালয়, বরাক উপত্যকা, শিলচরে অঞ্চলের গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজের পর্যালোচনায় এক বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
বৈঠকে উপস্থিত ছিলেন বড়খলা বিধানসভার বিধায়ক কিশোর নাথ, উধারবন্দ বিধানসভার বিধায়ক রাজদীপ গোয়ালা, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব আদিত্য বিক্রম যাদব, যুগ্ম সচিব, পূর্ত (ভবন) দপ্তরের কর্মকর্তা, পরামর্শদাতা ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাগণ।
বৈঠকে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। অগ্রাধিকারভিত্তিক পরিকাঠামো ও জনকল্যাণমূলক কাজ নিয়ে আলোচনা হয়। সময়মতো কাজ শেষ করার উপর জোর দেওয়া হয়, যাতে বরাক উপত্যকার সর্বাঙ্গীণ উন্নয়ন ত্বরান্বিত করা যায়।













