,

ক্ষুদ্র চা চাষিদের কৃষক নিবন্ধন পোর্টালে অন্তর্ভুক্তি ঐতিহাসিক মাইলফলক: মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা

বরাককণ্ঠ প্রতিবেদন: আজকের দিনটিকে অসমের লক্ষাধিক ক্ষুদ্র চা চাষির জন্য এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, এখন থেকে চা এবং বাগিচা শ্রেণির ভূমিও কৃষক নিবন্ধন পোর্টালে অন্তর্ভুক্ত হলো। তিনি বলেন, এই পদক্ষেপ অসমের চা জনগোষ্ঠীর ভাই বোনদের আরও শক্তিশালী, স্বাবলম্বী এবং ডিজিটালভাবে সংযুক্ত করার দিকে এক নতুন অধ্যায়ের সূচনা…

বরাককণ্ঠ প্রতিবেদন: আজকের দিনটিকে অসমের লক্ষাধিক ক্ষুদ্র চা চাষির জন্য এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, এখন থেকে চা এবং বাগিচা শ্রেণির ভূমিও কৃষক নিবন্ধন পোর্টালে অন্তর্ভুক্ত হলো। তিনি বলেন, এই পদক্ষেপ অসমের চা জনগোষ্ঠীর ভাই বোনদের আরও শক্তিশালী, স্বাবলম্বী এবং ডিজিটালভাবে সংযুক্ত করার দিকে এক নতুন অধ্যায়ের সূচনা করল। ড.শর্মা জানান, এই ব্যবস্থা প্রতিটি ক্ষুদ্র চা চাষিকে কৃষক পরিচয় পত্র পাওয়ার সুবিধা দেবে। একই মঞ্চের মাধ্যমে সার, সরকারি প্রকল্প এবং প্রয়োজনভিত্তিক সহায়তা সহজলভ্য হবে। সহজ ঋণ পাওয়ার পথ সুগম হবে এবং মধ্যস্বত্বভোগীর শোষণ থেকে চা চাষিরা সুরক্ষা পাবেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, একসময়ের একটি প্রান্তিক সম্প্রদায় থেকে আজ অসমের মোট চা উৎপাদনের প্রায় ৫০ শতাংশ যোগান দেওয়া এক শক্তিশালী খাতে পরিণত হওয়া ক্ষুদ্র চা চাষিরা আমাদের গৌরব, আমাদের শক্তি এবং অসমের কৃষি অর্থনীতির এক দৃঢ় ভিত্তি। তিনি প্রত্যেক ক্ষুদ্র চা চাষিকে অতি শীঘ্র নিজের কৃষক পরিচয় পত্র সংগ্রহ করে সরকারের এই ডিজিটাল সুবিধাগুলোর পূর্ণ লাভ নিতে আন্তরিকভাবে আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *