নিজস্ব প্রতিনিধি, শিলচর: মাদকদ্রব্যের করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে আজ ২৬ জুন, শুক্রবার শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের আফিমজাত দ্রব্যের বিকল্প চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে এবং কাছাড় আরক্ষীর সহযোগিতায় হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সেমিনার হলে আয়োজিত এই অনুষ্ঠানে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডা:ভাস্কর গুপ্ত, কাছাড়ের বরিষ্ঠ আরক্ষী অধীক্ষক সঞ্জীব কুমার শইকীয়া, মনোরোগ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডা: প্রসেনজিৎ ঘোষ, ড: সুমন বৈদ্য, ড: রাজু শা, ড: জয়ন্ত কুর্মী, ডা: আনজুমান চৌধুরী, আসাম বিশ্ববিদ্যালয়ের জীবন বিজ্ঞান বিভাগের অধিষ্ঠাতা অধ্যাপক পি বি মজুমদার এবং আবগারি পরিদর্শক ফজলুল জুবাইদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ডা: প্রসেনজিৎ ঘোষ ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরে জানান, বিশ্বজুড়ে প্রায় ৩ কোটি মানুষ আফিমজাত দ্রব্য সেবনের কবলে, যার মধ্যে অন্তত ৯ লক্ষ মানুষ সূচের মাধ্যমে মাদক গ্রহণ করেন। তিনি সতর্ক করে বলেন, সূচের মাধ্যমে মাদক গ্রহণই বর্তমানে এইচআইভি, যকৃৎ প্রদাহ বি এবং যকৃৎ প্রদাহ সি সংক্রমণের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া প্রায় ২০ লক্ষ কিশোর কিশোরী উদ্বায়ী পদার্থ অপব্যবহারের মতো বিপজ্জনক পথে পা বাড়াচ্ছে বলেও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। কাছাড়ের বরিষ্ঠ আরক্ষী অধীক্ষক সঞ্জীব কুমার শইকীয়া মাদকাসক্তি নির্মূলে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, মাদকাসক্তি রোধে আরক্ষী বা প্রশাসনের পাশাপাশি পরিবার ও অভিভাবকদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটি সুস্থ পারিবারিক পরিবেশই কিশোর কিশোরীদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে পারে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তিনজন মাদকবিরোধী যোদ্ধাকে বিশেষ সংবর্ধনা প্রদান। যারা একসময় মাদকের ভয়াবহ অন্ধকার জগতে বন্দি ছিলেন, কিন্তু দৃঢ় মনোবল ও চিকিৎসার মাধ্যমে সফলভাবে সেই জাল ছিঁড়ে আজ স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরে এসেছেন, তাদের এই সম্মাননা জানানো হয়।
তাদের এই যাত্রা অন্যদের অনুপ্রাণিত করবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের আফিমজাত দ্রব্যের বিকল্প চিকিৎসা কেন্দ্র মাদকাসক্তদের পুনর্বাসনে নিরলস কাজ করে যাচ্ছে। এই কেন্দ্র থেকে হেরোইন বা ব্রাউন সুগারে আসক্ত ব্যক্তিদের বিনামূল্যে জীবনদায়ী ওষুধ সরবরাহ করা হয়।
প্রাপ্ত তথ্যানুযায়ী, বর্তমানে এই কেন্দ্রে ২০০০ এরও বেশি রোগী নিবন্ধিত রয়েছেন এবং প্রতিদিন গড়ে প্রায় ১৫০ জন রোগী এখানে নিয়মিত চিকিৎসা সেবা নিতে আসেন। অধ্যক্ষ ডা: ভাস্কর গুপ্ত জানান, মাদকাসক্তদের সঠিক পথে ফিরিয়ে আনতে মনোরোগ বিভাগ নিয়মিত বিভিন্ন চিকিৎসা ও পরামর্শ পরিষেবা প্রদান করে আসছে। সবশেষে, তরুণ প্রজন্মকে মাদকের মরণফাঁদ থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন: সুস্থ জীবনের বার্তা
নিজস্ব প্রতিনিধি, শিলচর: মাদকদ্রব্যের করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে আজ ২৬ জুন, শুক্রবার শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের আফিমজাত দ্রব্যের বিকল্প চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে এবং কাছাড় আরক্ষীর সহযোগিতায় হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সেমিনার হলে আয়োজিত এই অনুষ্ঠানে…

Previous Post
Next Post
Leave a Reply
Latest News











