,

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র অছি পরিষদের দান চুরির ঘটনায় আট জন বন্দি

বিশেষ প্রতিবেদন: উত্তরপ্রদেশ আরক্ষী শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র অছি পরিষদের দান সংক্রান্ত প্রথম প্রাথমিক অভিযোগে নাম থাকা আট জনকে গ্রেফতার করেছে। প্রাথমিক অভিযোগটি অছি পরিষদের সদস্য কৃষ্ণমোহনের লিখিত অভিযোগের ভিত্তিতে শ্রী রাম জন্মভূমি থানায় নথিভুক্ত করা হয়। অভিযুক্তরা হলেন অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মনীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং…

বিশেষ প্রতিবেদন: উত্তরপ্রদেশ আরক্ষী শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র অছি পরিষদের দান সংক্রান্ত প্রথম প্রাথমিক অভিযোগে নাম থাকা আট জনকে গ্রেফতার করেছে। প্রাথমিক অভিযোগটি অছি পরিষদের সদস্য কৃষ্ণমোহনের লিখিত অভিযোগের ভিত্তিতে শ্রী রাম জন্মভূমি থানায় নথিভুক্ত করা হয়। অভিযুক্তরা হলেন অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মনীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং শ্রী রাম শঙ্কর যাদব ওরফে টিন্নু। প্রাথমিক অভিযোগে আরও কয়েকজন অজ্ঞাত পরিচয় অভিযুক্তের নামও রয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে গঠিত বিশেষ তদন্ত দলের সুপারিশের পর গতকাল প্রাথমিক অভিযোগ নথিভুক্ত হয়। লখনউ বিভাগীয় আয়ুক্ত বিজয় বিশ্বাস পন্থের নেতৃত্বাধীন বিশেষ তদন্ত দল মঙ্গলবার সরকারের কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়ে কঠোর সুপারিশ করে। অছি পরিষদের প্রাপ্ত দান ও প্রণামী চুরির অভিযোগ সামনে আসার পর অছি পরিষদ বিশেষ তদন্ত চায়।এরপর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিশেষ তদন্ত দল গঠনের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *