,

অম্বুবাচী মেলায় কামাখ্যা ধামে পুজো দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও বিধায়ক বিজয় মালাকার

বরাককণ্ঠ প্রতিবেদন: বুধবার অম্বুবাচী মেলার পুণ্যলগ্নে কামাখ্যা ধামে মা কামাখ্যার পুজো দিলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি তথা বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাঁর সঙ্গে মন্দিরে পুজো দেন রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকার। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন উদীয়মান যুবনেতা বিশ্বরূপ ভট্টাচার্য। তিনজনই মা কামাখ্যার কাছে নিজ নিজ সমষ্টির সর্বস্তরের মানুষের মঙ্গল, সুস্বাস্থ্য…

বরাককণ্ঠ প্রতিবেদন: বুধবার অম্বুবাচী মেলার পুণ্যলগ্নে কামাখ্যা ধামে মা কামাখ্যার পুজো দিলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি তথা বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাঁর সঙ্গে মন্দিরে পুজো দেন রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকার। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন উদীয়মান যুবনেতা বিশ্বরূপ ভট্টাচার্য। তিনজনই মা কামাখ্যার কাছে নিজ নিজ সমষ্টির সর্বস্তরের মানুষের মঙ্গল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একইসঙ্গে গোটা রাজ্যের সুখ, শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা জানান তাঁরা। অম্বুবাচী মেলাকে কেন্দ্র করে প্রতিবছর কামাখ্যা ধামে দেশ-বিদেশের লাখো ভক্ত ও সাধু-সন্ন্যাসীর সমাগম হয়। এবারও ২২ জুন থেকে শুরু হওয়া মেলায় মন্দির চত্বর ভক্তদের ভিড়ে মুখরিত। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও যান চলাচলে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পুজো শেষে বলেন, মা কামাখ্যার আশীর্বাদে বরাক উপত্যকাসহ সমগ্র অসমের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি জানান, বরাক উপত্যকার বন্যা ও ভাঙন সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিধায়ক বিজয় মালাকার বলেন, মায়ের কাছে প্রার্থনা করেছি যাতে রামকৃষ্ণনগর সহ রাজ্যের প্রতিটি মানুষ সুস্থ ও নিরাপদ থাকে। তিনি আরও বলেন, অম্বুবাচী আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির শক্তি।
যুবনেতা বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, মা কামাখ্যার আশীর্বাদ নিয়ে আমরা যুব সমাজকে সেবা ও উন্নয়নের কাজে এগিয়ে নিয়ে যাব।
মন্দির প্রাঙ্গণে তাঁরা স্থানীয় ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গেও কথা বলেন। এ সময় ভক্তদের হাতে প্রসাদ বিতরণ করা হয়। এক প্রেস বার্তায় জিডিপিসিএফ সভাপতি অংশুমান পাল এই খবর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *