অসম রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তহবিলে তুলে দিলেন ১ লাখ টাকা
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটী : বুধবার লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন পোদ্দার অ্যান্ড পোদ্দার ইকুইপমেন্ট অ্যান্ড প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর বিবেকানন্দ পোদ্দার। সাক্ষাতের সময় তিনি অসম রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তহবিলে ১ লাখ টাকার চেক হস্তান্তর করেন। বন্যা, ভূমিধসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য ও পুনর্বাসনে এই তহবিল ব্যবহার করা হয়।
এ বছর বর্ষায় রাজ্যের একাধিক জেলায় বন্যা ও ভাঙনের ফলে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি ত্রাণ ও উদ্ধার কাজের পাশাপাশি বেসরকারি সংস্থা ও ব্যক্তির সহায়তা দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিবেকানন্দ পোদ্দারের এই অনুদান দুর্যোগ মোকাবিলার কাজকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এই উদার পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাজ্যের মানুষের পাশে দাঁড়ানোর এই মানসিকতা অন্যদেরও অনুপ্রাণিত করবে। এ ধরনের অর্থবহ সহযোগিতা দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এর আগেও রাজ্যের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে পোদ্দার অ্যান্ড পোদ্দার গ্রুপ সহায়তা করেছে। মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, অনুদানের অর্থ ক্ষতিগ্রস্তদের ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসনে ব্যয় করা হবে।
সমাজকল্যাণে এগিয়ে এলেন পোদ্দার অ্যান্ড পোদ্দার ইকুইপমেন্ট অ্যান্ড প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর বিবেকানন্দ পোদ্দার
অসম রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তহবিলে তুলে দিলেন ১ লাখ টাকা বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটী : বুধবার লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন পোদ্দার অ্যান্ড পোদ্দার ইকুইপমেন্ট অ্যান্ড প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর বিবেকানন্দ পোদ্দার। সাক্ষাতের সময় তিনি অসম রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তহবিলে ১ লাখ টাকার চেক হস্তান্তর করেন। বন্যা, ভূমিধসসহ বিভিন্ন…

Previous Post
Next Post
Leave a Reply
Latest News











