স্থানীয় সংবাদ পত্রে প্রকাশিত আঙ্গারজুর-গঙ্গাপাড়ার গোচারণভূমি বেদখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

স্থানীয় একটি সংবাদ পত্রে প্রকাশিত আঙ্গারজুর-গঙ্গাপাড়ার গোচারণভূমি বেদখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি শীর্ষক সংবাদের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিলচর শহরতলী রংপুরের গংগাপাড়া আঙ্গারজুড় ডেভলপমেন্ট কমিটি । মঙ্গলবার আঙ্গারজুড়ের মা ভবনে এলাকার বাসিন্দাদের উপস্থিতিতে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন গংগাপাড়া আঙ্গারজুড় ডেভলপমেন্ট কমিটির সভাপতি নির্মল রায় , সাধারণ সম্পাদক রূপেশ দাস,…

স্থানীয় একটি সংবাদ পত্রে প্রকাশিত আঙ্গারজুর-গঙ্গাপাড়ার গোচারণভূমি বেদখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি শীর্ষক সংবাদের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিলচর শহরতলী রংপুরের গংগাপাড়া আঙ্গারজুড় ডেভলপমেন্ট কমিটি । মঙ্গলবার আঙ্গারজুড়ের মা ভবনে এলাকার বাসিন্দাদের উপস্থিতিতে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন গংগাপাড়া আঙ্গারজুড় ডেভলপমেন্ট কমিটির সভাপতি নির্মল রায় , সাধারণ সম্পাদক রূপেশ দাস, সহ সম্পাদক রাজ পুরকায়স্থ, বিশিষ্ট নাগরিক নবেন্দু বড়ভূইঁয়া, সুশান্ত রায় , গৌরাঙ্গ দাস, পরিতোষ চক্রবর্তী প্রমুখ। সভা শেষে এক সাংবাদিক সম্মেলন ডেকে কমিটির কর্মকর্তারা স্থানীয় একটি সংবাদ পত্রে প্রকাশিত আঙ্গারজুর-গঙ্গাপাড়ার গোচারণভূমি বেদখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানান। এই সংবাদের উৎস সম্পর্কে জানতে চাইছেন তাঁরা। তাঁরা বলেন, এই সংবাদ প্রকাশের পেছনে কে বা কারা জড়িত রয়েছেন,তা জানতে জনগণ উৎসুক হয়ে পড়েছেন । এলাকার কিছু মানুষ আতঙ্কে রয়েছেন। তাঁদের দাবি বৃহত্তর রংপুর এলাকার আঙ্গারজুর, গঙ্গাপাড়ায় কোনো ধরনের গোচারণ ভূমি স্থানীয় জনগণ বেদখল করে রাখেন নি । এখানে সুদীর্ঘ বছর ধরে মানুষ বসবাস করে আসছেন এবং সবার কাছে জমি কেনার নথিপত্র রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *