গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের এক স্থায়ী শাখা বরাকে প্রয়োজন: সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ

স্বাধীনতার পর সারা উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর জন্য গৌহাটি উচ্চ ন্যায়ালয় (হাইকোর্ট) প্রতিষ্ঠিত হয়েছিল। এখন এই অঞ্চলের কিছু রাজ্যে স্বয়ং সম্পূর্ণ, আর কিছু রাজ্যে গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের স্থায়ী শাখা স্থাপন করে বিচার কার্য পরিচালনা চলছে। ভারতের বেশ কয়েকটি রাজ্যে সেই রাজ্যগুলির কেন্দ্রীয় উচ্চ ন্যায়ালয়ের অতিরিক্ত কিছু দূরবর্তী বিভিন্ন অঞ্চলে স্থায়ী শাখা (আইনের ভাষায় ‘ব্যেঞ্চ’) রয়েছে। গৌহাটি…

স্বাধীনতার পর সারা উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর জন্য গৌহাটি উচ্চ ন্যায়ালয় (হাইকোর্ট) প্রতিষ্ঠিত হয়েছিল। এখন এই অঞ্চলের কিছু রাজ্যে স্বয়ং সম্পূর্ণ, আর কিছু রাজ্যে গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের স্থায়ী শাখা স্থাপন করে বিচার কার্য পরিচালনা চলছে।
ভারতের বেশ কয়েকটি রাজ্যে সেই রাজ্যগুলির কেন্দ্রীয় উচ্চ ন্যায়ালয়ের অতিরিক্ত কিছু দূরবর্তী বিভিন্ন অঞ্চলে স্থায়ী শাখা (আইনের ভাষায় ‘ব্যেঞ্চ’) রয়েছে। গৌহাটি উচ্চ ন্যায়ালয়ে যতগুলো মামলা ঝুলে আছে তার পঞ্চাশ শতাংশ মামলা বরাক উপত্যকা ও ডিমা হাসাও জেলার বিচারপ্রার্থীদের। এই জনবহুল অঞ্চলের বিচারপ্রার্থীদের পক্ষে রেল ও সড়কযোগে, যা বড়াইল পাহাড়ের ভূমি ধ্বস ও অন্যান্য প্রাকৃতিক কারণে প্রায়ই বন্ধ হয়ে পড়ে, অনেক অর্থব্যয় ও দুর্ভোগে জর্জরিত হয়ে বিচারের জন্য সুদূর গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের দরজায় পৌঁছানো কষ্টকর। সংবিধান সকল নাগরিকের জন্য সুবিচার পাবার সম অধিকারের নিশ্চয়তা দিয়েছে। তাই বরাকের যে কোনো উপযুক্ত স্থানে গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের এক স্থায়ী শাখা বা ‘ব্যেঞ্চ’ স্থাপনের প্রয়োজন ও যৌক্তিকতা রয়েছে বলে অন্যান্য নাগরিকদের মত মনে করেন প্রবীণ ও অতি-প্রবীণ নাগরিকরা। শিলচরের ‘সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ’ এর পক্ষে  নীহারেন্দু পুরকায়স্থ ( অধ্যক্ষ) ও অধ্যাপক দিলীপ কুমার দে (সাধারণ সম্পাদক) বরাক ও ডিমা হাসাও জেলার জন্য এই উপত্যকায় উচ্চ ন্যায়ালয়ের একটি স্থায়ী শাখা স্থাপনের অনুরোধ জানিয়ে গত ২০ এপ্রিল তারিখে এক স্মারকলিপি আসামের মাননীয় রাজ্যপাল, গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি, আসামের মুখ্যমন্ত্রীর নিকট প্রেরণ করেছেন এবং এর প্রতিলিপি আসামের মুখ্য সচিব, বিচার বিভাগীয় কমিশনার- সচিব, কাছাড়ের জেলা আয়ুক্ত প্রমুখের নিকট পেশ করেছেন।

2 responses to “গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের এক স্থায়ী শাখা বরাকে প্রয়োজন: সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ”

  1. Dilip Kumar Dey Avatar
    Dilip Kumar Dey

    হাইকোর্টের ব্যেঞ্চ’ স্থাপনের সংবাদ এই পোর্টেলে সঠিক বাংলা ভাষায় পরিবেশন করা হয়নি।
    -অধ্যাপক দিলীপ কুমার দে

    1. Santosh Chanda Avatar
      Santosh Chanda

      নিউজ আমাদেরকে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *