,

শিলচরে মেলোডি মেকার্সের আন ফরগেটেবল পঞ্চম: রাহুল দেব বর্মনের ৮৭তম জন্মদিন উদযাপন

বরাককণ্ঠ প্রতিবেদন: সুরের জাদুকর, কিং অব মেলোডি রাহুল দেব বর্মনের ৮৭তম জন্মদিন এবার মহা ধুমধামে উদযাপিত হবে শিলচরে। আগামী ২৭ জুন শিলচর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গান্ধী ভবনে সন্ধ্যা ছয়টা থেকে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে শহরের সংগীতপ্রেমীদের গোষ্ঠী মেলোডি মেকার্স। জন্মদিনের শুভক্ষণে শুধু কেক কাটা নয়, গানে-কথায়-স্মৃতিচারণে স্মরণ করা হবে সবার প্রিয় পঞ্চম দা-কে। আয়োজকরা…

বরাককণ্ঠ প্রতিবেদন: সুরের জাদুকর, কিং অব মেলোডি রাহুল দেব বর্মনের ৮৭তম জন্মদিন এবার মহা ধুমধামে উদযাপিত হবে শিলচরে। আগামী ২৭ জুন শিলচর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গান্ধী ভবনে সন্ধ্যা ছয়টা থেকে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে শহরের সংগীতপ্রেমীদের গোষ্ঠী মেলোডি মেকার্স। জন্মদিনের শুভক্ষণে শুধু কেক কাটা নয়, গানে-কথায়-স্মৃতিচারণে স্মরণ করা হবে সবার প্রিয় পঞ্চম দা-কে। আয়োজকরা জানান, কিং অব মেলোডি রাহুল দেব বর্মনের সৃষ্টি করা কালজয়ী গানগুলোই থাকবে এই সন্ধ্যার মূল আকর্ষণ। তাঁর পরিচালনায় জন্ম নেওয়া চিরসবুজ সুর, মন কাড়া কথা ও প্রাণ জাগানো তাল নতুন প্রজন্মের সামনে তুলে ধরবেন শিলচরের খ্যাতিমান সংগীত শিল্পীরা। একের পর এক হিট গানে মুখরিত হয়ে উঠবে গান্ধী ভবনের প্রাঙ্গণ। আয়োজকদের পক্ষে সুজিত রায় বলেন, আন ফরগেটেবল পঞ্চম শুধু একটি অনুষ্ঠান নয়, এটি রাহুল দেব বর্মনের প্রতি শিলচরের সংগীতপ্রেমীদের শ্রদ্ধাঞ্জলি। সৌমিত্র শংকর দত্ত জানান, সোনালি যুগের সুরের মূর্ছনায় ভরে উঠবে গোটা সন্ধ্যা। অনুষ্ঠানে শিলচরের প্রবীণ ও নবীন শিল্পীরা একমঞ্চে গলা মেলাবেন। পুরনো দিনের স্মৃতি রোমন্থন করবেন সংগীতগুণী মানুষেরা। আয়োজকরা শহরের সকল সংগীতপ্রেমী মানুষের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। তাঁদের বিশ্বাস, রাহুল দেব বর্মনের সুরের প্রতি ভালোবাসা নিয়েই শিলচরবাসী এই সন্ধ্যাকে স্মরণীয় করে তুলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *