বরাককণ্ঠ প্রতিবেদন: মাননীয় মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা আজ শিক্ষা বিভাগের স্কুল, মাধ্যমিক, উচ্চ ও কারিগরি শিক্ষা খণ্ডের বিষয়াদের সঙ্গে এবং বিত্ত বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে এক পর্যালোচনা বৈঠকে অধ্যক্ষতা করেন। বৈঠকে সমস্ত শিক্ষা খণ্ডের বাজেট বরাদ্দের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নিযুত মইনা ও নিযুত বাবু আঁচনি, বিনামূল্যে স্কুটি-সাইকেল-পাঠ্যপুথি বিতরণ এবং বিনামূল্যে নামভর্তি আঁচনির বাস্তবায়ন স্থিতি খতিয়ে দেখা হয়। একই সঙ্গে সরকারি আদর্শ মহাবিদ্যালয়, চা বাগিচা আদর্শ বিদ্যালয় স্থাপনের অগ্রগতি, বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, উচ্চ শিক্ষায় ড্রপআউট কমানোর কৌশল, নতুন পদ সৃষ্টি এবং উচ্চ বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীতকরণের কাজও মূল্যায়ন করা হয়। মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরকে চলমান সমস্ত উদ্যোগ সময়মতো ও কার্যকরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়।












