,

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপি প্রার্থী হবি টেরন

বরাককণ্ঠ প্রতিবেদন: অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে পশ্চিম কার্বি আংলং জেলার আমরি তফসিলি উপজাতি আসনের বিধায়ক ড.হবি টেরনের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী X-এ পোস্ট করে জানান যে আমরি তফসিলি উপজাতি আসনের মাননীয় বিধায়ক ড.হবি টেরনই উপাধ্যক্ষ পদের জন্য দলের প্রার্থী। পেশায় চিকিৎসক এবং নতুন…

বরাককণ্ঠ প্রতিবেদন: অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে পশ্চিম কার্বি আংলং জেলার আমরি তফসিলি উপজাতি আসনের বিধায়ক ড.হবি টেরনের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী X-এ পোস্ট করে জানান যে আমরি তফসিলি উপজাতি আসনের মাননীয় বিধায়ক ড.হবি টেরনই উপাধ্যক্ষ পদের জন্য দলের প্রার্থী। পেশায় চিকিৎসক এবং নতুন গঠিত আমরি আসনের প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি ড.টেরন রাজ্যের উপজাতি সম্প্রদায়ের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করেন এবং কার্বি আংলং ও ডিমা হাসাও অঞ্চলের কণ্ঠ বিধানসভা প্রক্রিয়ায় আরও শক্তিশালী করবেন বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এই ঘোষণার ফলে পার্বত্য জেলার প্রতিনিধিত্ব বিধানসভার গুরুত্বপূর্ণ পদে আরও মজবুত হল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *