গুয়াহাটির। ৮ জুন : রাজ্য সরকারি কর্মচারীদের বদলি নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অসম সরকারের আধিকারিক ও কর্মচারীদের বদলি নিয়ে কড়া নির্দেশনা জারি করল সরকার।
নতুন নিয়মগুলো:
১.‘রিলিজ অর্ডার’ প্রথা বাতিল : আগে বদলি হলে পুরনো অফিস থেকে “Release Order” লাগত। এখন থেকে সেই প্রথা থাকবে না। বদলির আদেশ এলেই কর্মচারীকে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
২. সঙ্গে সঙ্গে যোগদান : বদলির নির্দেশ পাওয়ার সাথে সাথেই দেরি না করে নতুন কর্মস্থলে জয়েন করতে হবে। অজুহাত দিয়ে সময় নষ্ট করা চলবে না।
৩. কড়া ব্যবস্থা : সময়মতো যোগদান না করলে বিভাগীয় শাস্তি হবে। চাকরিতে এর প্রভাব পড়তে পারে।
সরকার কেন করল:
বদলির পরেও অনেক আধিকারিক-কর্মচারী মাসের পর মাস পুরনো অফিসে বসে থাকেন, কাজের ক্ষতি হয়। সেটা আটকাতেই এই কড়া নির্দেশ।












