,

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আরও এক বছর তরুণ কাপুর, মেয়াদ বৃদ্ধিতে ছাড়পত্র মন্ত্রিসভার

১৯৮৭ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএস অফিসার, ১০ জুন থেকে কার্যকর হবে নতুন মেয়াদ বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর দপ্তরে ভরসার নাম তরুণ কাপুর। ১৯৮৭ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএস অফিসারকে উপদেষ্টা পদে আরও এক বছরের জন্য রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল মন্ত্রিসভার নিয়োগ কমিটি। কর্মী ও প্রশিক্ষণ দপ্তর জানিয়েছে, কাপুরের চলতি মেয়াদ শেষ হওয়ার পর ১০ জুন থেকে নতুন মেয়াদ…

১৯৮৭ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএস অফিসার, ১০ জুন থেকে কার্যকর হবে নতুন মেয়াদ

বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর দপ্তরে ভরসার নাম তরুণ কাপুর। ১৯৮৭ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএস অফিসারকে উপদেষ্টা পদে আরও এক বছরের জন্য রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল মন্ত্রিসভার নিয়োগ কমিটি।

কর্মী ও প্রশিক্ষণ দপ্তর জানিয়েছে, কাপুরের চলতি মেয়াদ শেষ হওয়ার পর ১০ জুন থেকে নতুন মেয়াদ শুরু হবে। এই মেয়াদও এক বছর স্থায়ী হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ে উপদেষ্টা হিসেবে কাপুর দীর্ঘদিন ধরেই দায়িত্ব সামলাচ্ছেন। অভিজ্ঞ আমলাকে ফের ছাড়পত্র দেওয়ায় বোঝা যাচ্ছে, প্রশাসনিক বিষয়ে তার ভূমিকার ওপর আস্থা রেখেছে সরকার।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *