,

বিশ্ব পরিবেশ দিবসে মোদীর বার্তা — প্রকৃতি রক্ষাই টেকসই উন্নয়নের চাবি

গত এক দশকে ভারতের সাফল্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী, সবুজায়ন ও বন্যপ্রাণ সংরক্ষণে প্রশংসা নয়াদিল্লি: বিশ্ব পরিবেশ দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় তিনি পরিবেশ রক্ষায় নিবেদিত সকলকে কুর্নিশ জানান। প্রধানমন্ত্রীর কথায়, এটা শুধু দিন পালনের সময় নয়, প্রকৃতিকে বাঁচানোর অঙ্গীকার নতুন করে করার দিন। টেকসই উন্নয়নের পথেই এগোতে হবে…

গত এক দশকে ভারতের সাফল্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী, সবুজায়ন ও বন্যপ্রাণ সংরক্ষণে প্রশংসা

নয়াদিল্লি: বিশ্ব পরিবেশ দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় তিনি পরিবেশ রক্ষায় নিবেদিত সকলকে কুর্নিশ জানান।

প্রধানমন্ত্রীর কথায়, এটা শুধু দিন পালনের সময় নয়, প্রকৃতিকে বাঁচানোর অঙ্গীকার নতুন করে করার দিন। টেকসই উন্নয়নের পথেই এগোতে হবে আমাদের।

গত দশ বছরে সরকারের নেওয়া উদ্যোগের কথাও মনে করিয়ে দেন মোদী। তার মতে, সবুজের পরিধি বাড়ানো থেকে শুরু করে বহু প্রজাতির বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি — ভারতের ঝুলিতে জমেছে অনেক সাফল্য।

বিজ্ঞান, নতুন ভাবনা আর নীতির ওপর ভরসা রেখে মানুষ যদি একসঙ্গে নামে, তাহলে পরিবেশের হাল ফেরানো সম্ভব — বার্তা দেন প্রধানমন্ত্রী। “ভারতের মানুষই দেখিয়েছে সম্মিলিত প্রচেষ্টা কতটা বদল আনতে পারে” — লেখেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *