,

দিল্লি সফরের পর চূড়ান্ত অসমের মন্ত্রীসভা, বৃহস্পতিবার সন্ধ্যায় নাম ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: রাজধানী দিল্লি থেকে ফিরতেই অসমের রাজনীতির পালাবদলের ইঙ্গিত স্পষ্ট। মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার মন্ত্রীসভা এবার নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী নিজেই নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করবেন বলে খবর। ৫ জুন অনুষ্ঠিত হবে শপথগ্রহণ। চারজন মন্ত্রী নিয়ে শুরু হওয়া হিমন্তবিশ্ব শর্মার মন্ত্রীসভা এবার পরিসরে বাড়বে। শুরুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নিয়েছিলেন রামেশ্বর…

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: রাজধানী দিল্লি থেকে ফিরতেই অসমের রাজনীতির পালাবদলের ইঙ্গিত স্পষ্ট। মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার মন্ত্রীসভা এবার নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী নিজেই নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করবেন বলে খবর।

৫ জুন অনুষ্ঠিত হবে শপথগ্রহণ। চারজন মন্ত্রী নিয়ে শুরু হওয়া হিমন্তবিশ্ব শর্মার মন্ত্রীসভা এবার পরিসরে বাড়বে। শুরুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নিয়েছিলেন রামেশ্বর তেলি, অতুল বরা, চরণ বড়ো ও অজন্তা নেওগ। এবার সেই তালিকায় যুক্ত হবে আরও পরিচিত ও নতুন মুখ। কে কোন দপ্তর পাবেন, তা নিয়ে রাজ্যজুড়ে চলছে কানাঘুষা।

দলের ভেতরের খবর বলছে, অভিজ্ঞতা ও কাজের নিরিখেই বেছে নেওয়া হয়েছে নাম। আগের মেয়াদে শিক্ষা দপ্তর সামলে প্রশংসা কুড়িয়েছিলেন ডা: রণোজ পেগু। তাঁর ফের মন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত।

সাংস্কৃতিক জগতের পরিচিত মুখ বিমল বড়োও ফিরতে পারেন মন্ত্রীসভায়। মুখ্যমন্ত্রীর আস্থা তাঁর ওপর বরাবরই ছিল।

বন্যা ও নদী ভাঙন রোধে জোরালো কাজ করা পীযুষ হাজারিকার নামও রয়েছে শীর্ষে। জলসম্পদ দপ্তর সামলে রাজ্যবাসীর মন জয় করেছেন তিনি।

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে দক্ষতার ছাপ রাখা জয়ন্ত মল্ল বরুয়াকে বাদ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। বরাক থেকে কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের নামও উঠে এসেছে। দুজনেই এলাকার জনপ্রিয় মুখ।

নতুন মুখ হিসেবে চমক দিতে পারেন সুশান্ত বরগোঁহাই ও অশ্বিনী রায় সরকার। তেজপুরের প্রাক্তন সাংসদ, বিশ্বনাথের বর্তমান বিধায়ক পল্লব লোচন দাসের অভিজ্ঞতাও কাজে লাগাতে চাইছে দল।

কংগ্রেস ছেড়ে এসে বিহপুরিয়া থেকে জয়ী ভূপেন বরা ও শদিয়ার বলিন চেতিয়ার নামও আলোচনার কেন্দ্রে। দলবদল করে জয়ের পর তাঁদের পুরস্কৃত করাই স্বাভাবিক।

দিল্লির নেতৃত্বের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই এই তালিকা চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার ঘোষণার দিকেই তাকিয়ে এখন গোটা রাজ্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *