,

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ, অসমের উন্নয়ন যাত্রা নিয়ে আলোচনা মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার

নয়াদিল্লি। ৩ জুন: মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আজ নতুন দিল্লিতে পুনরায় সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করলেন অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর দায়িত্ব দ্বিতীয়বার গ্রহণের পর এটিই ছিল রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ। সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী ড.শর্মা রাষ্ট্রপতিকে অসমের উন্নয়ন যাত্রা সম্পর্কে বিস্তারিত অবগত করান। তিনি জানান, দেশের দ্রুততম বিকাশশীল রাজ্যগুলির অন্যতম হিসেবে অসম যে…

নয়াদিল্লি। ৩ জুন: মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আজ নতুন দিল্লিতে পুনরায় সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করলেন অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর দায়িত্ব দ্বিতীয়বার গ্রহণের পর এটিই ছিল রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ।

সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী ড.শর্মা রাষ্ট্রপতিকে অসমের উন্নয়ন যাত্রা সম্পর্কে বিস্তারিত অবগত করান। তিনি জানান, দেশের দ্রুততম বিকাশশীল রাজ্যগুলির অন্যতম হিসেবে অসম যে সাফল্য অর্জন করেছে এবং আগামী দিনে এই অগ্রগামী যাত্রাকে আরও গতিশীল করার জন্য রাজ্য সরকার যে নীতি-পরিকল্পনা গ্রহণ করেছে, সে বিষয়ে আলোচনা হয়।

মুখ্যমন্ত্রী বলেন, অসাধারণ সাহস, ধৈর্য ও মানবিক গুণসম্পন্ন নেতৃত্বের মাধ্যমে দেশকে পথ দেখাচ্ছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সঙ্গে প্রতিটি সাক্ষাতেই আমরা সমৃদ্ধ হওয়ার পাশাপাশি গভীরভাবে অনুপ্রাণিত হই। তাঁর স্নেহ, আশীর্বাদ ও প্রেরণাদায়ী বার্তা জনসেবার পথে নতুন উদ্যমে এগিয়ে যেতে আমাদের শক্তি জোগায়।

ড.শর্মা আরও জানান, জনকল্যাণ ও উন্নয়নের এই যাত্রা অব্যাহত রাখার জন্য তিনি রাষ্ট্রপতির কাছে আশীর্বাদ ও দিকনির্দেশনা প্রার্থনা করেছেন। রাষ্ট্রপতির উৎসাহব্যঞ্জক কথাগুলি আমাদের পথ চলার পাথেয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *