কলকাতা। ৩জুন: পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে স্বীকৃতি দিলেন অধ্যক্ষ রথীন্দ্র বসু। বুধবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে ৫৮ জন বিধায়ক অধ্যক্ষের ঘরে গিয়ে সই করা চিঠি জমা দেন। অধ্যক্ষ রথীন্দ্র বসু প্রত্যেক বিধায়কের উপস্থিতি ও সই নিজে যাচাই করেন। বিকেল 4টার পর তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা এবং রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানকে মুখ্য সচেতক হিসাবে মান্যতা দেন। সহ বিরোধী দলনেতা করা হয়েছে জাভেদ আহমেদ খান, সাবিনা ইয়াসমিন ও শিউলি সাহাকে।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনের সমর্থন তাঁদের সঙ্গে রয়েছে। আরও ২ জন বিধায়ক রাজ্যের বাইরে থাকায় আপাতত ৫৮ জনের উপস্থিতি দেখানো হয়েছে। তাঁদের সমর্থন এলে সংখ্যা ৬০ হবে। ২৯৪ আসনের বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি পেতে ৩০ আসন প্রয়োজন। তৃণমূলের দুই-তৃতীয়াংশ বিধায়কের সমর্থন থাকায় এই গোষ্ঠীই এখন বিধানসভার প্রধান বিরোধী পক্ষ। স্বীকৃতি পাওয়ার পর অধ্যক্ষ রথীন্দ্র বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জন্য বরাদ্দ ঘর খুলে চাবি তুলে দেন।
সাংবাদিক বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বিরোধীদের ডেকে প্রশাসনিক বৈঠক করায় তাঁকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তাঁরা দায়িত্বশীল ইতিবাচক বিরোধীর ভূমিকা পালন করবেন। সরকারের ভালো কাজের প্রশংসা করবেন, অন্যায়ের বিরুদ্ধে সরকারের চোখে চোখ রেখে লড়াই করবেন। একইসঙ্গে তিনি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের প্রধান পরামর্শদাতা হিসাবে থাকার অনুরোধ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের দূর-দূরান্ত সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
বিধানসভায় পালাবদল: অধ্যক্ষের স্বীকৃতি পেয়ে বিরোধী দলনেতার ঘর বুঝে নিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
কলকাতা। ৩জুন: পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে স্বীকৃতি দিলেন অধ্যক্ষ রথীন্দ্র বসু। বুধবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে ৫৮ জন বিধায়ক অধ্যক্ষের ঘরে গিয়ে সই করা চিঠি জমা দেন। অধ্যক্ষ রথীন্দ্র বসু প্রত্যেক বিধায়কের উপস্থিতি ও সই নিজে যাচাই করেন। বিকেল 4টার পর তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা…

Previous Post
Next Post
Leave a Reply
Latest News











