বরাককণ্ঠ প্রতিবেদন: নৃত্য, নিষ্ঠা আর সাংস্কৃতিক ঐতিহ্যের পথচলায় ৪ দশক পূর্ণ করল শিলচরের স্বনামধন্য নৃত্য প্রতিষ্ঠান ‘নৃত্যালয়ম’। এই গৌরবময় মাইলফলক উদযাপন করতে আগামী ৩১ মে ২০২৬, শনিবার বঙ্গভবনে আয়োজিত হচ্ছে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা।
‘40 YEARS OF RHYTHM, GRACE & TRADITION’ স্লোগানকে সামনে রেখে বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানে মঞ্চে উঠবে নৃত্যালয়ম-এর ছাত্র-ছাত্রীদের প্রাণবন্ত পরিবেশনা। ‘CELEBRATING FOUR DECADES OF DANCE, DEDICATION & CULTURAL HERITAGE’ বার্তা নিয়ে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের বিভিন্ন ধারা, সমবেত নৃত্য ও তরুণ শিল্পীদের উপস্থাপনায় ফুটে উঠবে চার দশকের সাধনা।
সকলের উপস্থিতি কামনা শিপ্রা পুরকায়স্থের
নৃত্যালয়ম-এর পক্ষে শিপ্রা পুরকায়স্থ জানান, “চার দশক ধরে নৃত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার চর্চায় নৃত্যালয়ম ব্রতী। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে সকলের উপস্থিতি ও আশীর্বাদ আমরা কামনা করছি। আপনারা আসুন, আমাদের ৪০ বছরের পথচলার সঙ্গী হোন।”
নৃত্যালয়ম কর্তৃপক্ষ নৃত্যগুরু, প্রাক্তনী, অভিভাবক ও সংস্কৃতিপ্রেমী সকল রসিকজনকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। শিলচরের সাংস্কৃতিক মহলে ৪০ বছর পূর্তির এই উদযাপন ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে। বঙ্গভবনের এই সন্ধ্যায় তাল-লয়-ছন্দের উৎসবে মাতবে শহর।












