বরাককণ্ঠপ্রতিবেদন: মুখ্যমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার শপথ নিয়েছেন মাত্র চার মন্ত্রী এবং অতি স্বল্প আকারের মন্ত্রিসভা যে শপথ নিচ্ছে, সোমবার রাতেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, সেই অনুযায়ী শরিক দল অগপর অতুল বরা, বিপিএফের চরণ বড়ো, বিজেপির মন্ত্রী হিসাবে রামেশ্বর তেলি এবং মহিলা মন্ত্রী হিসাবে অজন্তা নেওগ শপথ নেন। কিন্তু ১২৬ সদস্যের বিধানসভায় মুখ্যমন্ত্রীকে ছেড়ে ১৮ জন মন্ত্রী নেওয়ার সুযোগ থাকায় আরও অন্তত ১৪ বিধায়ককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে হবে এবং প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া জানিয়েছেন, মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে, তিনি এনিয়ে চিন্তাভাবনা করছেন, তবে আগামী ২১ মে থেকে বিধানসভার দু’দিনের অধিবেশন রয়েছে যেখানে নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ ও অধ্যক্ষ-উপাধ্যক্ষের নির্বাচন হবে, তারপর ২২ মে-র পরই মন্ত্রিসভা সম্প্রসারণের পূর্ণ সম্ভাবনা রয়েছে। মন্ত্রিসভা গঠনের বিষয়টি পুরোপুরি মুখ্যমন্ত্রীর এক্তিয়ারভুক্ত হওয়ায় কোন বিধায়ককে স্থান দেবেন, এব্যপারে শেষ কথা বলবেন তিনিই এবং মুখ্যমন্ত্রীর দিকেই এখন তাকিয়ে রয়েছেন উৎকণ্ঠিত বিজেপির নতুন বিধায়করা, তবে গত মন্ত্রিসভার সব মন্ত্রীকেই যে ফের রাখবেন না সেটা স্পষ্ট কারণ বরিষ্ঠ মন্ত্রী রঞ্জিত দাসকে বিধানসভার অধ্যক্ষ পদে বসাচ্ছেন তিনি এবং আরও তিন-চার জন পুরোনো মন্ত্রীর ভাগ্যে এবার শিকে ছিঁড়বে না, তাঁদের বদলে নতুন করে তিন-চার জন বিধায়ককে অন্তর্ভুক্ত করতে পারেন। অবশ্য নির্ভরতা থাকায় নিজের ঘনিষ্ঠ পীযূষ হাজরিকা, জয়ন্ত মল্লবরুয়া, অশোক সিংহল, রণোজ পেগুর মন্ত্রিত্ব এবারও পাকা বলে ধরেই নেওয়া হচ্ছে, তাছাড়া বিজেপি বিধায়কদের মধ্যে প্রশান্ত ফুকন, বিমল বরা, সুশান্ত বুঢ়াগোঁহাই, পুলক গোঁহাই, বলিন চেতিয়া, পল্লবলোচন দাস, রূপক শর্মা, তুলিরাম রংহাং, নারায়ণ ডেকা, টংকেশ্বর রাভা, পরমানন্দ রাজবংশী, প্রদ্যোত বরদলৈ, মহিলা বিধায়ক নীলিমা দেবী মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে জল্পনা চলছে এবং বরাকের বিধায়কদের মধ্যে কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল, কমলাক্ষ দে পুরকায়স্থ ও রাজদীপ রায় মন্ত্রিত্বের দাবিদার হলেও কাদের স্থান দেবেন, তাও নির্ভর করছে মুখ্যমন্ত্রীর ওপর।
২২ মে-র পর মন্ত্রিসভা সম্প্রসারণ, আরও ১৪ বিধায়ককে অন্তর্ভুক্তির সম্ভাবনা
বরাককণ্ঠপ্রতিবেদন: মুখ্যমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার শপথ নিয়েছেন মাত্র চার মন্ত্রী এবং অতি স্বল্প আকারের মন্ত্রিসভা যে শপথ নিচ্ছে, সোমবার রাতেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, সেই অনুযায়ী শরিক দল অগপর অতুল বরা, বিপিএফের চরণ বড়ো, বিজেপির মন্ত্রী হিসাবে রামেশ্বর তেলি এবং মহিলা মন্ত্রী হিসাবে অজন্তা নেওগ শপথ নেন। কিন্তু ১২৬ সদস্যের বিধানসভায় মুখ্যমন্ত্রীকে ছেড়ে ১৮ জন…
Previous Post
Next Post
Leave a Reply
Latest News












