,

সিএএ-র জটিলতা কাটবে, নাগরিকত্ব দেওয়ার কাজ দ্রুত হবে: অমিত শাহ

শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মদিনে নিউটাউনে ১২৫ ফুট মূর্তির ভূমিপুজো, ‘সোনার বাংলা’র প্রতিশ্রুতি বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মতিথিতে কলকাতায় এসে নাগরিকত্ব ইস্যুতে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট জানালেন, সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কাজে যে জটিলতা তৈরি হয়েছে তা দ্রুত সমাধান করা হবে। সোমবার নিউটাউনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার মূর্তি স্থাপনের…

শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মদিনে নিউটাউনে ১২৫ ফুট মূর্তির ভূমিপুজো, ‘সোনার বাংলা’র প্রতিশ্রুতি
বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মতিথিতে কলকাতায় এসে নাগরিকত্ব ইস্যুতে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট জানালেন, সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কাজে যে জটিলতা তৈরি হয়েছে তা দ্রুত সমাধান করা হবে।

সোমবার নিউটাউনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার মূর্তি স্থাপনের ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। সেখান থেকেই তিনি বলেন, “এই ভূমিপুজোকে আমি আলাদা চোখে দেখছি। আজ থেকেই সোনার বাংলা গঠনের সংকল্পপূরণের সূচনা হল।”

বিজেপি সরকার আগেই জানিয়েছিল, নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সিএএ চালু করেছে। বাংলা-সহ সারা দেশে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। অনেকেই আবেদন করে নাগরিকত্বও পাচ্ছেন। কিন্তু কিছু ক্ষেত্রে প্রক্রিয়াগত জটিলতার অভিযোগ উঠছিল। সেই প্রসঙ্গে অমিত শাহ বলেন, “এখন শ্যামাপ্রসাদের দলের সরকার সিএএ এনে হিন্দুদের নাগরিক করছে। আমরা বাকিদেরও নাগরিকত্ব দেব।”

অনুষ্ঠানে শ্যামাপ্রসাদের রাজনীতির প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার সময় জওহরলাল নেহরু-লিয়াকত চুক্তির সময় শ্যামাপ্রসাদ বলেছিলেন কংগ্রেস পূর্ব পাকিস্তান ও পাকিস্তানের হিন্দুদের কথা ভাবেনি। “ভারতের মুসলমানের কথা ভাবা হয়েছে কিন্তু হিন্দুদের কথা বলা হয়নি,” বলেন শাহ। তাঁর দাবি, ওই চুক্তির পর বাংলার হিন্দু শরণার্থীরা ভিটেমাটি হারিয়ে আরও অসহায় হয়ে পড়েন।

শ্যামাপ্রসাদের “এক দেশ, এক নিশান” নীতির কথাও স্মরণ করান তিনি। বলেন, “শ্যামাপ্রসাদের আত্মা আশীর্বাদ করছেন। কাশ্মীরে তাঁর মৃত্যুর তদন্ত কংগ্রেস করেনি। আজ নরেন্দ্র মোদি ৩৭০ ধারা বিলুপ্ত করে শ্যামাপ্রসাদের সংকল্প পূরণ করছেন।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলায় ডবল ইঞ্জিন সরকার আসার পর নাগরিকত্ব ও হিন্দুত্বের ইস্যুকে ফের সামনে আনল বিজেপি। ভূমিপুজোর মঞ্চ থেকেই ২০২৬-এর বিধানসভার আগে “সোনার বাংলা”র রূপরেখা তুলে ধরার চেষ্টা করলেন অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *