বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : রবিবার শিলচরের ইটখোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল হিন্দি দিবস। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ ও রিদম অ্যান্ড রিড হাবের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে দর্শকাসন ছিল কানায় কানায় পূর্ণ। মোট ২২ জন শিশু অংশ নেয়। তারা দেশাত্মবোধক নাচ, গান, কবিতা আবৃত্তি, গল্প বলা ও যোগাসন পরিবেশন করে সকলের মন জয় করে।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ক্লাবের প্রকল্প প্রধান বন্দিতা ত্রিবেদী রায়। হিন্দি ভাষার মাধুর্যে ভরা তাঁর সঞ্চালনা অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। তিনি দেশজুড়ে হিন্দি ভাষার প্রচার ও প্রসারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এই আয়োজনের মূল কারিগর ছিলেন মুখ্য আহ্বায়ক সঞ্জয় দাস ও সহ-আহ্বায়ক সঙ্গীতা সিংহ।
অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন ইটখোলা হিন্দি পাঠশালার প্রাক্তন প্রধান শিক্ষিকা রাজকুমারী মিশ্র। প্রধান বক্তা হিসেবে তিনি হিন্দি ভাষা নিয়ে তথ্যসমৃদ্ধ ও সুমধুর বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারী সব শিশুকে উপহার দিয়ে উৎসাহিত করা হয়। উপহার তুলে দেন পুষ্পবতী রায়, রাকেশ তেওয়ারি, অমিত পাটোয়া, সরিতা সিং, পিঙ্কি মহন্ত, কৃষ্ণালয় সিং, অপরাজিতা দেব, মমতা গিরি, জেসমিন মজুমদার এবং লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর সভাপতি সঞ্জীব রায়। সভাপতি নিজের লেখা একটি স্বরচিত কবিতা আবৃত্তি করেও শোনান।












