বরাককণ্ঠ প্রতিবেদন: কাছাড়ের মাটিতে নেমে আসছে এক অপূর্ব আধ্যাত্মিক মুহূর্ত। দীর্ঘ প্রতীক্ষার পর শিলচরের বুকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে মহিমাময় গঙ্গা আরতি। গঙ্গা সমগ্র, আসাম প্রান্ত, কাছাড় জেলার উদ্যোগে আয়োজিত এই পুণ্য অনুষ্ঠানে “ঘরে ঘরে গঙ্গা, নির্মল গঙ্গা” বার্তাকে সামনে রাখা হয়েছে। মা গঙ্গার মহিমা কীর্তন, বৈদিক মন্ত্রধ্বনি আর প্রদীপের আলোয় সেজে উঠবে শিলচরের সদরঘাট। কাছাড়বাসীর কাছে এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এক পবিত্র স্মৃতি হয়ে থাকবে।
আগামী ২৪ জুন ২০২৬, বুধবার সন্ধ্যা ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত সদরঘাট, শিলচরে চলবে এই আরতি। শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্রোচ্চারণ আর ভক্তিগীতির সুরে ভক্তির আবেশ ছড়িয়ে পড়বে চারদিকে। আয়োজকদের তরফে কাছাড়ের সকল মানুষকে পরিবার নিয়ে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মা গঙ্গার আশীর্বাদধন্য এই সন্ধ্যায় উপস্থিত থেকে সকলে পুণ্যের ভাগীদার হোন।












