,

শিলচরে নজরুল জয়ন্তী ২৬ মে, সকালে পুষ্পার্ঘ্য সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান

বরাককণ্ঠপ্রতিবেদন: বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মদিন আগামী মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ পালন করবে নজরুল মঞ্চ, শিলচর। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল ৮টায় পার্ক রোডে অবস্থিত কবির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কবিপ্রণামের মধ্য দিয়ে দিনের সূচনা হবে। সন্ধ্যা ঠিক ৭টায় পার্ক রোডের…

বরাককণ্ঠপ্রতিবেদন: বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মদিন আগামী মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ পালন করবে নজরুল মঞ্চ, শিলচর। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল ৮টায় পার্ক রোডে অবস্থিত কবির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কবিপ্রণামের মধ্য দিয়ে দিনের সূচনা হবে। সন্ধ্যা ঠিক ৭টায় পার্ক রোডের সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। নজরুল মঞ্চের পক্ষ থেকে দেবাশিস চন্দ জানান, “বাংলা সাহিত্য সংস্কৃতির অঙ্গনে পুরোধা, আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। নজরুলপ্রেমী সকল স্বজনের উজ্জ্বল উপস্থিতি আমাদের নজরুল চর্চাকে উৎসাহিত করবে।”

উল্লেখ্য, প্রতিবছরই শিলচরের নজরুল মঞ্চ নানা আয়োজনের মাধ্যমে কবি নজরুলের জন্মদিন পালন করে থাকে। এবারের অনুষ্ঠানেও শহরের সাহিত্য-সংস্কৃতি প্রেমী মানুষের ব্যাপক সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *