,

শিলচরে দীপঙ্কর ঘোষের উপন্যাস “পুষ্কর – এক প্রেম কথা”-র মোড়ক উন্মোচন ১৫ জুন

ইলোরা হেরিটেজ হলে বিধায়ক রাজদীপ রায় বই প্রকাশ করবেন বরাককণ্ঠ প্রতিবেদন: আগামী ১৫ জুন ২০২৬ সোমবার শিলচরের ইলোরা হেরিটেজ হলে সন্ধ্যা ৬ টায় এই অঞ্চলের বিশিষ্ট গল্পকার ও প্রাবন্ধিক দীপঙ্কর ঘোষের উপন্যাস “পুষ্কর – এক প্রেম কথা”-র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। শিলচরের মাননীয় বিধায়ক ডা:রাজদীপ রায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বইটির মোড়ক খুলবেন। অনুষ্ঠানে…

ইলোরা হেরিটেজ হলে বিধায়ক রাজদীপ রায় বই প্রকাশ করবেন

বরাককণ্ঠ প্রতিবেদন: আগামী ১৫ জুন ২০২৬ সোমবার শিলচরের ইলোরা হেরিটেজ হলে সন্ধ্যা ৬ টায় এই অঞ্চলের বিশিষ্ট গল্পকার ও প্রাবন্ধিক দীপঙ্কর ঘোষের উপন্যাস “পুষ্কর – এক প্রেম কথা”-র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। শিলচরের মাননীয় বিধায়ক ডা:রাজদীপ রায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বইটির মোড়ক খুলবেন। অনুষ্ঠানে গ্রন্থ নিয়ে আলোচনা করবেন বিশিষ্টজনেরা। গ্রন্থ উন্মোচন সমিতির পক্ষ থেকে দেবাশীষ দত্ত, রাজু চন্দ, দেবাশীষ পাল, পিন্টু রঞ্জন দাস ও সুব্রত চৌধুরী সকলের উজ্জ্বল উপস্থিতি ও সস্নেহ সান্নিধ্য কামনা করেছেন। অনুষ্ঠান হবে ইলোরা হেরিটেজ হল, ক্লাব রোড, শিলচরে। সময় সন্ধ্যা ৬টা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *