,

“মেশিনেও বিজেপি, ব্যালটেও বিজেপি”

উন্নয়ন, সুশাসন ও সেবার প্রতি শিলচরের মানুষ আস্থা প্রকাশ করেছে: মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা শিলচর পৌর নিগম নির্বাচনে ৪২টি আসনের মধ্যে বিজেপি-এনডিএ-র ৩৪টিতে জয় বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা শিলচর পৌর নিগম নির্বাচনে ব্যাপক হারে অংশগ্রহণ করে ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা জানানোর জন্য শিলচরের জনসাধারণকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। শিলচর পৌর নিগমের প্রথম…

উন্নয়ন, সুশাসন ও সেবার প্রতি শিলচরের মানুষ আস্থা প্রকাশ করেছে: মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা

শিলচর পৌর নিগম নির্বাচনে ৪২টি আসনের মধ্যে বিজেপি-এনডিএ-র ৩৪টিতে জয়

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা শিলচর পৌর নিগম নির্বাচনে ব্যাপক হারে অংশগ্রহণ করে ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা জানানোর জন্য শিলচরের জনসাধারণকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। শিলচর পৌর নিগমের প্রথম নির্বাচনে বিজেপি-এনডিএ মোট ৪২টি আসনের মধ্যে ৩৪টি আসনে বিজয়ী হয়েছে। এই ফলাফল উন্নয়ন, দায়বদ্ধ সুশাসন ও জনসেবার প্রতি দলটির প্রতিশ্রুতির ওপর মানুষের আস্থার প্রতিফলন ঘটিয়েছে।

এই জনাদেশ প্রসঙ্গে ড. শর্মা বলেন, ইভিএমের বিরোধিতা করে যারা ব্যালটে নির্বাচন জিততে পারেনি। এটাই প্রমাণ করে মেশিনেও বিজেপি আর ব্যালটেও বিজেপি। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই নির্বাচন সেবা সংকল্প অভিযানের সময় অনুষ্ঠিত হয়েছে, যে অভিযান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন সেবা থেকে দেশ সেবা পর্যন্ত ২৫ বছরের যাত্রাকে স্মরণ করে পালন করা হচ্ছে। তিনি বলেন, নির্বাচনে মানুষের অংশগ্রহণ উন্নয়ন, শান্তি, সংযোগ, সবলীকরণ ও উন্নত সুশাসনের প্রতি তাঁদের গুরুত্বকে প্রতিফলিত করেছে।

এই বিষয়ে দলের মুখপাত্র মিতা নাথ বরা এক প্রেস বিবৃতিতে জানান, অসম বিজেপির রাজ্যিক সভাপতি তথা সাংসদ দিলীপ শইকীয়া স্মরণ করিয়ে দেন যে বিজেপি বরাক থেকেই অসমে নিজের যাত্রা শুরু করেছিল এবং আজ রাজ্যে এক শক্তিশালী সাংগঠনিক শক্তি হিসেবে পরিগণিত হয়েছে।

মুখপাত্র মিতা নাথ বরা জানান, শইকীয়া শিলচরের প্রতিটি ভোটারকে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি বিজেপির প্রার্থী, কার্যকর্তা ও সাংগঠনিক দলকেও অভিনন্দন জানিয়েছেন, যাঁদের নিরন্তর প্রচেষ্টা এই ফলাফলে অবদান রেখেছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে অসমের বিভিন্ন প্রান্তে উন্নয়ন পৌঁছে দেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি অঞ্চল, প্রতিটি সম্প্রদায় ও সমাজের প্রতিটি শ্রেণি যাতে অসমের উন্নয়নের যাত্রায় অংশগ্রহণ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।”

মিতা নাথ বরা আরও জানান, শইকীয়া বলেন যে গত এক দশকে বরাক উপত্যকা বিভিন্ন ক্ষেত্রে বৃহৎ বিনিয়োগ ও পরিকাঠামোগত উন্নয়নের সাক্ষী হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর-পূর্বাঞ্চলের সংযোগ শক্তিশালী করে অঞ্চলটিকে দেশের সামগ্রিক বিকাশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

শ্রী শইকীয়া অসমের বিভিন্ন অঞ্চলে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার ভূমিকাও উল্লেখ করেন বলে জানান মুখপাত্র মিতা নাথ বরা। শিলচরে দ্বিতীয় সচিবালয় স্থাপনকে বরাক উপত্যকার মানুষের কাছে উচ্চ পর্যায়ের প্রশাসন পৌঁছে দেওয়া এবং শিলচরকে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি অভিহিত করেন। তিনি আরও উল্লেখ করেন যে পাঁচগ্রামে পেট্রোলিয়াম লজিস্টিক পরিকাঠামোর উন্নয়ন দক্ষিণ অসমের শক্তি ও শিল্প বাস্তুতন্ত্রকে শক্তিশালী করছে। নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্প শিলচর তথা দক্ষিণ অসমের বিমান পরিবহন পরিকাঠামোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে কাজ করবে। প্রস্তাবিত এলিভেটেড করিডর শিলচরের যানজট হ্রাস করার পাশাপাশি মিজোরাম ও উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে কৌশলগত সড়ক সংযোগ শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে।

একইভাবে চার লেন বিশিষ্ট, access-controlled শিলং-শিলচর করিডর বরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ আগামী সংযোগ প্রকল্প হিসেবে পরিগণিত হয়েছে, যা শিলং, শিলচর ও বৃহত্তর উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে যাতায়াত যথেষ্ট উন্নত করার সম্ভাবনা বহন করে। মিজোরামের সঙ্গে নতুন রেল সংযোগ শিলচরের কাছে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে থাকা ভূমিকা আরও শক্তিশালী করেছে।

মুখপাত্র মিতা নাথ বরা জানান, শ্রী শইকীয়া বলেন যে শিলচর পৌর নিগমের এই জনাদেশকে কেবল একটি নির্বাচনী বিজয় হিসেবে নয়, বরং উন্নত পৌর পরিকাঠামো, পরিচ্ছন্ন ও আরও দায়বদ্ধ পৌর পরিষেবা, উন্নত রাস্তা ও নর্দমা ব্যবস্থা, উন্নত নগর পরিকল্পনা ও আরও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করার দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। তিনি আশ্বাস দেন যে বিজেপির নির্বাচিত প্রতিনিধিরা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় সাধন করে শিলচরের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করার জন্য কাজ করবে।

“মানুষ আমাদের তাঁদের আস্থা প্রদান করেছে; এখন সেই আস্থাকে সেবায় রূপান্তর করাটা আমাদের কর্তব্য। বিজেপি বিনম্রতা, প্রতিশ্রুতি ও সেবার মনোভাব নিয়ে আরও শক্তিশালী, পরিচ্ছন্ন, উন্নতভাবে সংযুক্ত ও আরও সমৃদ্ধিশালী শিলচর গড়ে তুলতে কাজ করবে,” বলেন মুখ্যমন্ত্রী ড.শর্মা। তিনি পুনরায় শিলচরের নাগরিক, বিজেপির কার্যকর্তা, প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও সমগ্র সাংগঠনিক দলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ ও নিষ্ঠার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বলে মুখপাত্র মিতা নাথ বরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *