,

“মায়ের নামে একটি গাছ” কর্মসূচিতে গুয়াহাটির ৩ স্কুলে বৃক্ষরোপণ উৎসব, আয়োজক কমিটির মহতী উদ্যোগে সবুজের আলো ছড়াল শহরে

বরাককণ্ঠ প্রতিবেদন: মায়ের নামে একটি গাছ কর্মসূচি এবং বিশ্ব পরিবেশ দিবসের মূল ভাবনাকে সামনে রেখে পরিবেশ সচেতনতা ও প্রকৃতি রক্ষার অঙ্গীকার থেকে সিলেটি সম্মেলন গুয়াহাটি ট্রাস্টের “সবুজ গুয়াহাটি” প্রকল্পের আয়োজক কমিটি গত ১৫, ১৬ ও ১৮ জুন ২০২৬ তারিখে গুয়াহাটি মহানগরের বিনোভা নগর প্রাথমিক বিদ্যালয়, কলোনী বাজার কালাপাহাড়, বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়, সাইকেল ফ্যাক্টরি এবং সুকদেব…

বরাককণ্ঠ প্রতিবেদন: মায়ের নামে একটি গাছ কর্মসূচি এবং বিশ্ব পরিবেশ দিবসের মূল ভাবনাকে সামনে রেখে পরিবেশ সচেতনতা ও প্রকৃতি রক্ষার অঙ্গীকার থেকে সিলেটি সম্মেলন গুয়াহাটি ট্রাস্টের “সবুজ গুয়াহাটি” প্রকল্পের আয়োজক কমিটি গত ১৫, ১৬ ও ১৮ জুন ২০২৬ তারিখে গুয়াহাটি মহানগরের বিনোভা নগর প্রাথমিক বিদ্যালয়, কলোনী বাজার কালাপাহাড়, বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়, সাইকেল ফ্যাক্টরি এবং সুকদেব রায় প্রাথমিক বিদ্যালয়, তরুণ নগর এবিসি প্রাঙ্গনে টানা তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যসূচি অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করে সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে; আয়োজক কমিটির এই মহতী উদ্যোগে শুধু চারাগাছ রোপণ করেই ক্ষান্ত থাকেনি, বরং প্রতিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয় কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে গাছের পরিচর্যা, জল দেওয়া ও ভবিষ্যতে তা রক্ষার শপথ করিয়ে নতুন প্রজন্মের মনে সবুজের প্রতি ভালোবাসা ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা বুনে দেওয়া হয়েছে, যা আজকের দূষণ-জর্জরিত সময়ে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। অনুষ্ঠানে সিলেটি সম্মেলন গুয়াহাটির উপদেষ্টা জ্যোতির্ময় পুরকায়স্থ, পুলক দাস, কার্যকরী সভাপতি শ্যামল দে, উপসভাপতি শুভ্রা ভট্টাচার্য, প্রমোথা রায়, সাধারণ সম্পাদক গীতেশ দাস, সহকারী সম্পাদক প্রমোথেশ ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক পরিতোষ দেব, কার্যকরী সদস্য প্রবীর ঘোষ, শক্তিপদ দাস, মুক্তা রায় চৌধুরী, চন্দন ভাদুড়ী প্রমুখ উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সযত্নে চারা তুলে দেন এবং প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার যত্ন নেওয়ার আহ্বান জানান; বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজক কমিটির এই নিঃস্বার্থ ও মানবকল্যাণমুখী কাজের ভূয়সী প্রশংসা করে আন্তরিক সাধুবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বলেছেন সিলেটি সম্মেলন গুয়াহাটির এমন জনসচেতনতামূলক পদক্ষেপ শুধু তিনটি বিদ্যালয়েই নয়, গোটা সমাজে সবুজের বার্তা পৌঁছে দিতে সাহায্য করবে, পাশাপাশি ভবিষ্যতে এই কর্মসূচি আরও বৃহৎ পরিসরে শহরের অন্যান্য বিদ্যালয় ও এলাকায় ছড়িয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *