নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরার রাজধানী আগরতলার পার্শ্ববর্তী সতীর ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতাবাড়িতে ১৭ জুন বুধবার দলবলসহ পুজো দিলেন রামকৃষ্ণনগর সমষ্টির জনপ্রিয় ও কর্মদক্ষ বিধায়ক বিজয় মালাকার। পুজোর সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের পঞ্চায়েত ও পৌর প্রতিনিধি এবং দলীয় সংগঠনের তিন শতাধিক কার্যকর্তা। মাতাবাড়িতে পুজো দিয়ে বিধায়ক বিজয় মালাকার রামকৃষ্ণনগর সমষ্টির সকলের মঙ্গল কামনা করেন। এর আগে ১৬ জুন মঙ্গলবার তারা রামকৃষ্ণনগর সমষ্টি থেকে আগরতলা মাতাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বৃহত্তর দুর্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চ তথা জিডিপিসিএফ-এর সভাপতি অংশুমান পাল এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।












