বরাককণ্ঠ প্রতিবেদন,নয়াদিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার তৃতীয় দফার বিজ্ঞপ্তি জারি করল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ১ জুলাই থেকে শুরু হবে এই প্রক্রিয়া। শেষ হবে ২৩ ডিসেম্বর।
কোথায় হবে এসআইআর?
কমিশন জানিয়েছে, ওড়িশা, মিজোরাম, সিকিম, মণিপুর, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা, পাঞ্জাব, কর্নাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, ত্রিপুরা, এই ১৬টি রাজ্য এবং দাদরা ও নগর হাভেলি ও দমন ও দিউ, দিল্লি, চণ্ডীগড়, এই ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে চলবে এসআইআর প্রক্রিয়া।
রাজ্যভিত্তিক সময়সূচি
১. ওড়িশা, মিজোরাম, সিকিম, মণিপুর:
বিএলও-রা বাড়ি বাড়ি যাবেন: ৩০ মে থেকে ২৮ জুন
খসড়া তালিকা: ৫ জুলাই
শুনানি: ৫ জুলাই থেকে ২ সেপ্টেম্বর
চূড়ান্ত তালিকা: ৬ সেপ্টেম্বর
২. উত্তরাখণ্ড:
এনুমারেশন ফর্ম বিলি: ৮ জুন থেকে ৭ জুলাই
খসড়া তালিকা: ১৪ জুলাই
চূড়ান্ত তালিকা: ১৫ সেপ্টেম্বর
৩. দাদরা ও নগর হাভেলি ও দমন ও দিউ:
বাড়ি বাড়ি যাবেন বিএলও: ৪ জুন থেকে ৩ জুলাই
খসড়া তালিকা: ১০ জুলাই
শুনানি: ১০ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর
চূড়ান্ত তালিকা: ১১ সেপ্টেম্বর
৪. অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা ও চণ্ডীগড়:
এনুমারেশন ফর্ম বিলি: ১৫ জুন থেকে ১৪ জুলাই
খসড়া তালিকা: ২১ জুলাই
চূড়ান্ত তালিকা: ২২ সেপ্টেম্বর
৫. তেলেঙ্গানা, পাঞ্জাব:
বাড়ি বাড়ি যাবেন বিএলও: ২৫ জুন থেকে ২৪ জুলাই
খসড়া তালিকা: ৩১ জুলাই
চূড়ান্ত তালিকা: ১ অক্টোবর
৬. কর্নাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও দিল্লি:
বিএলও-রা বাড়ি বাড়ি যাবেন: ৩০ জুন থেকে ২৯ জুলাই
খসড়া তালিকা: ৫ আগস্ট
চূড়ান্ত তালিকা: ৭ অক্টোবর
৭. নাগাল্যান্ড:
এনুমারেশন ফর্ম বিলি: ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর
খসড়া তালিকা: ২০ সেপ্টেম্বর
চূড়ান্ত তালিকা: ২১ নভেম্বর
৮. ত্রিপুরা:
বিএলও-রা বাড়ি বাড়ি যাবেন: ১৫ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর
খসড়া তালিকা: ২১ অক্টোবর
চূড়ান্ত তালিকা: ২৩ ডিসেম্বর
৩. ৯৪ লক্ষ বিএলও, ৩৬.৭৩ কোটি ভোটার
নির্বাচন কমিশন জানিয়েছে, এই ১৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৩ লক্ষ ৯৪ হাজার বিএলও কাজ করবেন। ৩৬.৭৩ কোটি ভোটারকে নিয়ে চলবে এই এসআইআর প্রক্রিয়া। উল্লেখ্য, ভোটার তালিকা নির্ভুল করতে দেশজুড়ে ধাপে ধাপে বিশেষ নিবিড় সংশোধন চালাচ্ছে কমিশন। এটি তৃতীয় দফা।












