,

বিনা টিকিটে ট্রেনে চড়লে দ্বিগুণ জরিমানা, ট্রেনে ভিক্ষা করলে ২০০০ টাকা 

বিশেষ প্রতিবেদন: যাত্রী শৃঙ্খলা ও সুরক্ষা বজায় রাখতে জরিমানার অঙ্ক বাড়াল ভারতীয় রেল। পশ্চিম রেল-এর বিজ্ঞপ্তি অনুযায়ী ২০ জুন ২০২৬ থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে। বিনা টিকিটে যাত্রা থেকে শুরু করে ট্রেনে ভিক্ষা, মদ্যপ অবস্থায় ওঠা – সব ক্ষেত্রেই কড়া শাস্তি। নতুন নিয়ম অনুযায়ী বিনা টিকিটে যাত্রা করলে ন্যূনতম জরিমানা ২৫০ টাকা থেকে বেড়ে ৫০০ …

বিশেষ প্রতিবেদন: যাত্রী শৃঙ্খলা ও সুরক্ষা বজায় রাখতে জরিমানার অঙ্ক বাড়াল ভারতীয় রেল। পশ্চিম রেল-এর বিজ্ঞপ্তি অনুযায়ী ২০ জুন ২০২৬ থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে। বিনা টিকিটে যাত্রা থেকে শুরু করে ট্রেনে ভিক্ষা, মদ্যপ অবস্থায় ওঠা – সব ক্ষেত্রেই কড়া শাস্তি।

নতুন নিয়ম অনুযায়ী বিনা টিকিটে যাত্রা করলে ন্যূনতম জরিমানা ২৫০ টাকা থেকে বেড়ে ৫০০  টাকা হয়েছে। মেল বা এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে সাধারণ কামরায় ৫০ কিলোমিটার দূরত্বের জন্য জরিমানা ৩২০ টাকা থেকে বেড়ে ৫৭০ টাকা। সংরক্ষিত কামরায় ৫০ কিলোমিটারের জন্য জরিমানা ৩৩৫ টাকা থেকে বেড়ে ৫৮৫ টাকা। শয়নযান শ্রেণিতে ২০০ কিলোমিটার পর্যন্ত জরিমানা ৫৩০ টাকা থেকে বেড়ে ৭৮০ টাকা। বায়ুশীতল চেয়ার কারে ১৫০ কিলোমিটার পর্যন্ত জরিমানা ৭৬৫ টাকা থেকে বেড়ে ১০২৫ টাকা। বায়ুশীতল তিনস্তরী শয়নযানে ৩০০ কিলোমিটার পর্যন্ত জরিমানা ১৪৮০ টাকা থেকে বেড়ে ১৫২৫ টাকা। তবে বায়ুশীতল দ্বিস্তরী শয়নযানে ৩০০ কিলোমিটারে জরিমানা আগের মতোই ২০৭০ টাকা থাকছে।

অন্যান্য নিয়ম ভাঙলেও গুনতে হবে মোটা টাকা। ট্রেনে ধূমপান করলে জরিমানা ২০০ টাকা থেকে বেড়ে ২০০ টাকা। ট্রেনে ভিক্ষা করলে দিতে হবে ২০০০ টাকা জরিমানা। স্টেশনে অনুমোদিত প্রবেশ করলে জরিমানা ১০০০ টাকা থেকে বেড়ে ৫০০০ টাকা পর্যন্ত। মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় পুরুষ যাত্রী প্রবেশ করলে জরিমানা ৫০০ টাকা থেকে বেড়ে ২৫০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত।

সবচেয়ে কড়া নিয়ম মদ্যপ যাত্রীদের জন্য। মদ্যপ অবস্থায় ট্রেনে উঠলে ১০০০ টাকা জরিমানা-র পাশাপাশি যাত্রীকে সমাজসেবার কাজ করতে হবে। রেল কর্তৃপক্ষের বক্তব্য, নিয়ম মেনে টিকিট কেটে যাত্রা করলেই এই জরিমানা এড়ানো সম্ভব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *