,

বিজেপির কেন্দ্রে বড় রদবদল, তরুণ ও মহিলাদের অগ্রাধিকার

বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: বাদল অধিবেশন শেষ হওয়ার পরই বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় বদলের ইঙ্গিত। সেই মতো সব ঠিক থাকলে দলের নতুন কেন্দ্রীয় পদাধিকারীদের নাম ঘোষণা হতে পারে। দলীয় সূত্র বলছে, নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে নতুন কমিটির খসড়া চূড়ান্ত। গত কয়েক সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নীতিন নবীন এবং সাংগঠনিক সাধারণ সম্পাদক…

বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: বাদল অধিবেশন শেষ হওয়ার পরই বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় বদলের ইঙ্গিত। সেই মতো সব ঠিক থাকলে দলের নতুন কেন্দ্রীয় পদাধিকারীদের নাম ঘোষণা হতে পারে।

দলীয় সূত্র বলছে, নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে নতুন কমিটির খসড়া চূড়ান্ত। গত কয়েক সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নীতিন নবীন এবং সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষের মধ্যে একাধিক বৈঠক হয়েছে।

১৫ আগস্ট লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ এবং ১৬ আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীর কর্মসূচির কারণে ঘোষণার দিন হিসেবে সোমবারকেই স্থির করা হয়েছে।

নতুন কমিটিতে কী থাকছে?
এবার শুধু পদবদল নয়, একাধিক ‘চমক’ থাকার সম্ভাবনা। কেন্দ্রীয় সংগঠনে তরুণ মুখ এবং মহিলা নেত্রীদের বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন প্রজন্মকে সামনে এনে সংগঠনকে আরও গতিশীল করার পরিকল্পনা। প্রচার ও মিডিয়া বিভাগেও নতুন দায়িত্বপ্রাপ্ত আসতে পারেন।

২০২৯-কে পাখির চোখ
কেন্দ্রীয় সংগঠনের কাজ শেষ হলেই মন্ত্রিসভায় রদবদল হবে বলে জল্পনা। ২০২৯-এর লোকসভা ভোট এবং আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশ সহ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন মাথায় রেখেই এই রদবদল। রাজ্যের রাজনৈতিক সমীকরণ বিচার করেই দায়িত্ব ভাগ হবে।

রাজনৈতিক মহলের মতে, এটি শুধু সাংগঠনিক বদল নয়। ভোটের ময়দানে বিজেপিকে আরও আক্রমণাত্মক করে তোলার প্রস্তুতিও এর মূল উদ্দেশ্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *