,

বিজেপিতে যোগদানের এক মাসেই গুরুত্বপূর্ণ পদে রাঘব চাড্ডা

রাজ্যসভার পিটিশন কমিটির চেয়ারম্যান হলেন প্রাক্তন আপ সাংসদ বরাককণ্ঠ প্রতিবেদন: গত ২৪ এপ্রিল আম আদমি পার্টির আরও ছ’জন রাজ্যসভা সাংসদকে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করেছিলেন রাঘব চাড্ডা। দলত্যাগের ঠিক এক মাসের মাথায়, শনিবার সেই রাঘব চাড্ডাকেই রাজ্যসভার গুরুত্বপূর্ণ পিটিশন (আবেদন সংক্রান্ত) কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হল। কী কাজ পিটিশন কমিটির? রাজ্যসভার পিটিশন কমিটি…

রাজ্যসভার পিটিশন কমিটির চেয়ারম্যান হলেন প্রাক্তন আপ সাংসদ

বরাককণ্ঠ প্রতিবেদন: গত ২৪ এপ্রিল আম আদমি পার্টির আরও ছ’জন রাজ্যসভা সাংসদকে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করেছিলেন রাঘব চাড্ডা। দলত্যাগের ঠিক এক মাসের মাথায়, শনিবার সেই রাঘব চাড্ডাকেই রাজ্যসভার গুরুত্বপূর্ণ পিটিশন (আবেদন সংক্রান্ত) কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হল।

কী কাজ পিটিশন কমিটির?
রাজ্যসভার পিটিশন কমিটি সংসদের উচ্চকক্ষের একটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি। ভারতীয় নাগরিকদের পাঠানো বিভিন্ন অভিযোগ ও আবেদনপত্র পরীক্ষা এবং পর্যালোচনা করে কেন্দ্রীয় সরকারের কাছে প্রয়োজনীয় প্রতিবিধানের সুপারিশ করা এই কমিটির কাজ।

শনিবার রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন এই প্যানেলে ১০ জন সাংসদকে মনোনীত করেছেন। রাঘবকে করা হয়েছে কমিটির চেয়ারম্যান।

কমিটির অন্য সদস্যরা কারা?
রাজ্যসভার সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাঘব ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন— হর্ষ মহাজন, গুলাম আলি, শম্ভুশরণ পটেল, ময়ঙ্ককুমার নায়ক, মস্তান রাও যাদব বীধা, জেবি ম্যাথুর হিশাম, সুভাষিশ খুন্তিয়া, রংওরা নারজারি এবং সন্দোষকুমার পি।

আরও মনোনয়ন
অন্য একটি বিজ্ঞপ্তিতে রাজ্যসভার সচিবালয় জানিয়েছে, চেয়ারম্যান রাধাকৃষ্ণন তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামীকে কর্পোরেট আইন (সংশোধনী) বিল, ২০২৬ সম্পর্কিত যৌথ কমিটির সদস্য হিসেবে মনোনীত করেছেন।

রাজ্যসভার অঙ্ক
প্রসঙ্গত, গত মাসে রাঘবের সঙ্গে আপ-এর যে রাজ্যসভা সাংসদেরা বিজেপিতে যোগদানের ঘোষণা করেছিলেন তাঁরা হলেন— প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ, দলের অন্যতম সম্পাদক সন্দীপ পাঠক, শিল্পপতি অশোক মিত্তল, রাজেন্দ্র গুপ্ত, বিক্রম সাহনে এবং স্বাতী মালিওয়াল। এর ফলে সংসদের উচ্চকক্ষে শাসকজোট এনডিএ-র সদস্যসংখ্যা দাঁড়াল ১৪৫-এ। ২৫০ আসনের রাজ্যসভায় যা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যার (১৬৩) চেয়ে মাত্র ১৮ কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *