শিলচর প্রেস ক্লাবে সর্বসম্মত সিদ্ধান্ত, জুনেই সাংবাদিকদের সেভেন এ সাইড ফুটবল
বরাককণ্ঠ প্রতিবেদন: সাংবাদিকদের ঐক্যের মঞ্চ বরাক ভ্যালি মিডিয়া সুপার অ্যাসোসিয়েশনে এল নতুন নেতৃত্ব। বুধবার শিলচর প্রেস ক্লাবে সংগঠনের এক সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক অজিত দাসের সভাপতিত্বে হওয়া ওই সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে গঠিত হল নতুন কার্যকরী কমিটি।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের সভাপতির দায়িত্ব পেলেন বিশিষ্ট সাংবাদিক সমীরণ চৌধুরী। সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন বিশ্বজিত আচার্য। কার্যকরী সভাপতি অজিত দাস। সহ সভাপতি দেবদুলাল মালাকার, সহ সাধারণ সম্পাদক দিলীপ কুমার সিং, সাংস্কৃতিক সম্পাদক সন্তোষ চন্দ এবং কোষাধ্যক্ষের গুরুদায়িত্ব সামলাবেন চিন্ময় নাথ।

কার্যকরী সদস্য হিসাবে কমিটিতে জায়গা পেয়েছেন সুজিত ঘোষ, বিশ্বকল্যান পুরকায়স্থ, বিশ্বজিত রায়, শেখর দে, নির্মল মালাকার, কুন্তল কুরী ও রবি কুমার শুক্লা। সংগঠনের পথচলায় দিকনির্দেশ দিতে উপদেষ্টা হিসাবে থাকছেন বিশিষ্ট সাংবাদিক উত্তম কুমার সী ও নিখিল দাস-সহ প্রবীণ সাংবাদিকরা। আগামী দিনে আরও সদস্য অন্তর্ভুক্তির কথাও সভায় স্থির হয়। সভার শেষে একটি আনন্দের সিদ্ধান্তও নেওয়া হয়। জুন মাসের মধ্যেই বরাকের কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত হবে সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্ট। খেলার মাঠে কলমের যোদ্ধাদের মিলনমেলা বসবে বলে আশাবাদী আয়োজকরা।












