বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি, কাছাড় শিলচর
বরাককণ্ঠ প্রতিবেদন : ২১ শে জুলাই মঙ্গলবার বিকাল ৪-৩০ টায় অম্বিকাপট্টিস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে প্রতি বছরের মতো এবারও ১৯৮৬ সালের ভাষা আন্দোলন ও বিশ্ববিদ্যালয় স্থাপনের আন্দোলনে করিমগঞ্জে পুলিশের গুলিতে শহিদ জগন্ময় দেব জগন এবং শহিদ দিব্যেন্দু দাস যীশুকে স্মরণ করে মর্যাদার সঙ্গে শহিদ দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন সমিতির সম্পাদক সুতপা দে। অনুষ্ঠানে মাতৃভাষা সুরক্ষা সমিতির কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে দুই বিশিষ্ট ব্যক্তিকে সম্বর্ধনা জানানো হয়। ১৯৬১ সালের ভাষা আন্দোলনে শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে আহত প্রাক্তন ভারতীয় বায়ুসেনা সেবক নৃপেন্দ্র কুমার দাস এবং বরাক উপত্যকার বিশিষ্ট গীতিকার তথা বাংলা ভাষার সেবক বাপী দত্ত রায়কে সম্মানপত্র ও উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয়। নৃপেন্দ্র কুমার দাস অসুস্থ থাকায় তাঁর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সুতপা দে। এছাড়াও আম্রপালি সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের পক্ষে রাজ্য সরকারের সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অঞ্জু এন্দোকে স্মারকপত্র ও উত্তরীয় দিয়ে সম্মাননা জানান ড.কস্তুরী হোম চৌধুরী। ২১ শে জুলাইয়ের অনুষ্ঠানে ভাষা শহিদ জগন ও যীশুকে স্মরণ করে আলোচনার পর প্রতি মাসের মতো মনীষী স্মরণ পর্বও অনুষ্ঠিত হয়। এই মাসে স্মরণ করা হয় বিপ্লবী শহিদ অসিত রঞ্জন ভট্টাচার্যের আত্মবলিদান দিবস ২ জুলাই, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবস ৬ জুলাই, বিপ্লবী শহিদ দীনেশ গুপ্তের আত্মবলিদান দিবস ৭ জুলাই, উপমহাদেশের প্রথম মহিলা ডাক্তার ডা: কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের জন্ম দিবস ১৮ জুলাই, বিপ্লবী বটুকেশ্বর দত্তের প্রয়াণ দিবস ২০ জুলাই, স্বাধীনতা সেনানী তথা আজাদ হিন্দ ফৌজের সেনানী নীরা আর্যের তিরোধান দিবস ২৬ জুলাই, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের তিরোধান দিবস ২৯ জুলাই এবং কথা সাহিত্যিক বিভূতি ভূষণ মুখোপাধ্যায়ের তিরোধান দিবস ৩০ জুলাই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা অঞ্জু এন্দো, সহ সভাপতি আব্দুর রহমান লস্কর, ড.কস্তুরী হোম চৌধুরী, সহ সভাপতি জয়ন্তী দত্ত, অ্যাডভোকেট সুব্রত ভট্টাচার্য। দীপ্তি চক্রবর্তীর লেখা ভাষ্য পাঠ করেন বনানী চৌধুরী, শিবানী দাস, সুখেন দাস, সুতপা দে, সঙ্গীতা দেব ও দেবাহুতি দাশগুপ্ত প্রমুখ।কবিতা পাঠ করেন ড.কস্তুরী হোম চৌধুরী নিজের ও দীপঙ্কর ঘোষের লেখা কবিতা এবং সুমা দাস ও চম্পা নাগ। সমবেত ও একক সংগীত পরিবেশন করেন মহেশ্বেতা পাল, সুমিত্রা চৌধুরী, বনানী চৌধুরী, মৌসুমী দেব পুরকায়স্থ, কৃষ্ণা দাস, ড. শ্রাবণী সরকার হোম চৌধুরী, সুমিতা ভট্টাচার্য, রুনা চক্রবর্তী, জয়শ্রী চক্রবর্তী, সুতপা চক্রবর্তী ও মীনাক্ষী দত্ত প্রমুখ শিল্পীরা। তবলায় সঙ্গত করেন সুব্রত ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবলীনা রায়।
বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির উদ্যোগে শিলচরে মর্যাদার সঙ্গে পালিত হলো ভাষা শহিদ দিবস
বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি, কাছাড় শিলচর বরাককণ্ঠ প্রতিবেদন : ২১ শে জুলাই মঙ্গলবার বিকাল ৪-৩০ টায় অম্বিকাপট্টিস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে প্রতি বছরের মতো এবারও ১৯৮৬ সালের ভাষা আন্দোলন ও বিশ্ববিদ্যালয় স্থাপনের আন্দোলনে করিমগঞ্জে পুলিশের গুলিতে শহিদ জগন্ময় দেব জগন এবং শহিদ দিব্যেন্দু দাস যীশুকে স্মরণ করে মর্যাদার সঙ্গে শহিদ দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানের…

Previous Post
Next Post
Leave a Reply
Latest News











