,

প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত: নেশামুক্ত যুবা থেকে মিশন শক্তিস্যাট, স্বনিধি যোজনায় নারী ক্ষমতায়ন ও ভোকাল ফর লোকালের আহ্বান

বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে বলেন যে নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযান সারা দেশে দ্রুত গতি পাচ্ছে এবং বিপুল সংখ্যায় যুবকরা এতে যোগ দিচ্ছেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তিকেই নয় পুরো পরিবার ও সমাজকে গ্রাস করে এবং তিনি যুব সমাজকে নেশামুক্ত ভারতের জন্য স্লোগান ও গান তৈরি…

বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে বলেন যে নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযান সারা দেশে দ্রুত গতি পাচ্ছে এবং বিপুল সংখ্যায় যুবকরা এতে যোগ দিচ্ছেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তিকেই নয় পুরো পরিবার ও সমাজকে গ্রাস করে এবং তিনি যুব সমাজকে নেশামুক্ত ভারতের জন্য স্লোগান ও গান তৈরি এবং কনটেন্ট ক্রিয়েটরদের বিভিন্ন ভাষায় কনটেন্ট তৈরির আহ্বান জানান, পাশাপাশি তিনি বলেন পিএম স্বনিধি যোজনার প্রায় ৪৬ শতাংশ সুবিধাভোগী মহিলা এবং দেশজুড়ে প্রায় ৩৫ লক্ষ মহিলা এই প্রকল্পে ব্যবসা সম্প্রসারণ করছেন এবং গাজিয়াবাদের ববিতা শর্মা ও বেঙ্গালুরুর টি.এস. নিঙ্গাম্মার উদাহরণ দেন, পরিচ্ছন্নতা প্রসঙ্গে তিনি বলেন জনগণের অঙ্গীকার পরিচয় বদলে দেয় এবং উত্তরপ্রদেশের পাটওয়াইয়ের আকাশ ও রোহন, অমরনাথ যাত্রায় ৪০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ এবং

                           ADVERTISEMENT

ওড়িশার দেবরিগড়ের মৈথিলি ভূয়ের উদাহরণ তুলে ধরেন, তিনি আরও বলেন দেশের কন্যাদের স্বপ্নের উড়ান এখন মহাকাশ পর্যন্ত এবং মিশন শক্তিস্যাট উদ্যোগের মাধ্যমে ১০৮টি দেশের ১২ হাজার ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শিখছে যার দ্বিতীয় পর্যায়ের সূচনা হয়েছে গ্রেটার নয়ডার গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে এবং অন্ধ্রপ্রদেশের কাদাপার বরদারাজ ও তামিলনাড়ুর কোদাইকানালের চন্দ্রশেখরণের অ্যাভোকাডো চাষের কথা উল্লেখ করেন, মুম্বাইয়ের কৃষ্ণা শেষাদ্রির তৈরি http://www.bharatrajya.com ওয়েবসাইটের প্রশংসা করেন যেখানে যে কোনো বছরে ভারতের কোন অংশে কোন শাসক রাজত্ব করতেন তা জানা যায়, আগস্ট মাসে জাতীয় হ্যান্ডলুম দিবস, ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকী, বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস, স্বাধীনতা দিবস ও জাতীয় মহাকাশ দিবসের কথা উল্লেখ করে তিনি বলেন হর ঘর তিরঙ্গা অভিযানে এবার আট কোটিরও বেশি তেরঙ্গা সেলফি আপলোড হয়েছে এবং সূর্যপথ তিরঙ্গা উদ্যোগে জাতীয় পতাকা ফিজির সুভা থেকে শুরু করে এশিয়া, আফ্রিকা, ইউরোপ হয়ে আমেরিকার সান ফ্রান্সিসকো পর্যন্ত যাত্রা করেছে, এবার বন্দে মাতরমের ১৫০তম বর্ষপূর্তি এবং আগামী ৩ সেপ্টেম্বর কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে জানিয়ে আসন্ন জন্মাষ্টমী, বিশ্বকর্মা পূজা ও দীপাবলিতে ভোকাল ফর লোকাল হওয়ার এবং ভারতে তৈরি পণ্যের প্রতি গর্ববোধ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *