বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত কয়েক দশক ধরে প্রতিটি রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার প্রশ্নপত্র ফাঁসের সমস্যার মুখোমুখি হয়েছে এবং এর ফলে ছাত্রদের ভবিষ্যৎ বিপদের মুখে পড়েছে।
তিনি বলেন, এই সব বিষয় মাথায় রেখে রাজ্য ও কেন্দ্র উভয় স্তরেই দেশজুড়ে শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় সংস্কার জরুরি হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী জানান, সংসদ ইতিমধ্যে কড়া আইনি বিধান সম্বলিত বিল পাস করেছে।
তিনি আরও বলেন, ছাত্রদের কঠোর পরিশ্রম রক্ষা করতে এবং উন্নত ভারতের ভিত মজবুত করতে স্বচ্ছ প্রযুক্তি নির্ভর পরীক্ষা ব্যবস্থা, প্রশ্নপত্র ফাঁস বিরোধী কড়া আইন এবং পরীক্ষা চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।












