,

নেতাজীর মতো নিরপেক্ষ নেতার আজ সর্বত্র অভাব ব্যক্তি স্বার্থ রক্ষা করতেই ব্যস্ত সারা বিশ্ব

ঋতম্ভরা ব্যানার্জি। কলকাতা : ২০২৬ এর ১৫ আগস্ট ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস। ৭১ এর বাংলাদেশ পত্রিকার সাংবাদিক হিসাবে গিয়েছিলাম মধ্য কলকাতার শিয়ালদহ স্টেশনের কাছে জগত সিনেমার পাশে রথ বাড়িতে। জাতীয় পতাকা উত্তোলন ও জোড়া সাঁকো মন্ডল ২ এর কিষান মোর্চার অফিসের উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলাম। ভিড়ে ঠাসা অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করলেন দিল্লির পার্লামেন্টের প্রবীণ…

ঋতম্ভরা ব্যানার্জি। কলকাতা : ২০২৬ এর ১৫ আগস্ট ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস। ৭১ এর বাংলাদেশ পত্রিকার সাংবাদিক হিসাবে গিয়েছিলাম মধ্য কলকাতার শিয়ালদহ স্টেশনের কাছে জগত সিনেমার পাশে রথ বাড়িতে। জাতীয় পতাকা উত্তোলন ও জোড়া সাঁকো মন্ডল ২ এর কিষান মোর্চার অফিসের উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলাম। ভিড়ে ঠাসা অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করলেন দিল্লির পার্লামেন্টের প্রবীণ সাংবাদিক মানস ব্যানার্জি।
অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন কিষান মঞ্চের চারটি ওয়ার্ডের সাধারণ সম্পাদিকা সুমনা রায়। ঐতিহ্যপূর্ণ রথবাড়ির মালিক সঞ্জয় দত্ত তার বাড়ির প্রাঙ্গণে কিষান মোর্চার অফিসের জন্য জায়গা দিয়েছেন। স্থানীয় দরিদ্র মানুষের সেবার জন্য তাদের পাশে দাঁড়ানো ও হিন্দু মুসলিম নির্বিশেষে কৃষকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে অফিসের উদ্বোধন হলো। দেশাত্মবোধক গানের ভান্ডার উপহার দিলেন মোর্চার সাধারন সম্পাদিকা সুমনা রায়। অনুষ্ঠানে মহিলা মোর্চার সদস্যরা ও উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মানস ব্যানার্জি নেতাজী সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বড় অবদানের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। নেতাজী সুভাষচন্দ্র ১৯৪৩ সালের ২১ শে অক্টোবর সিঙ্গাপুরে প্রথম অবিভক্ত ভারতের প্রথম স্বাধীনতা ঘোষণা করে আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন। ২৬ হাজার আজাদ হিন্দ ফৌজের কুচকাওয়াজের মাধ্যমে ও দেশ বিদেশের ৩৫ হাজার অতিথির উপস্থিতিতে তিনি স্বাধীন আজাদ হিন্দ ফৌজ সরকারের ঘোষণা করেন।
সেই সরকারকে জাপান, জার্মানি, চীন, বার্মা, থাইল্যান্ড, ক্রোয়েশিয়া সহ ১১ টি দেশ স্বীকৃতি দিয়েছিল। সেটিই ছিল প্রথম অবিভক্ত ভারতের প্রথম স্বাধীণতা দিবস।
সেই সরকারে নেতাজী ছিলেন প্রধানমন্ত্রী। তার মন্ত্রিসভায় ৪ জন হিন্দু, ৪ জন মুসলিম, ২ জন শিখ ও ১ জন খ্রিস্টান মন্ত্রী ছিলেন। নেতাজীই ছিলেন প্রকৃত ধর্মনিরপেক্ষ নেতা। কিন্তু সেই মহান নেতা আজ স্বার্থান্বেষী গোষ্ঠীর চক্রান্তের শিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *