,

দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি দমন-পীড়নের প্রতিবাদে সরব বাঙালী ছাত্র-যুব সমাজ

বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির জন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দিল্লি পুলিশের অমানবিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল ‘বাঙালী ছাত্র-যুব সমাজ’। সংগঠনের ছাত্র সচিব তনিমা বৈরাগী ও যুব সচিব অমর চ্যাটার্জী এক যৌথ বিবৃতিতে বলেন, “গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর অধিকারকে পুলিশি দমন-পীড়নের মাধ্যমে স্তব্ধ করা যায়…

বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির জন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দিল্লি পুলিশের অমানবিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল ‘বাঙালী ছাত্র-যুব সমাজ’।

সংগঠনের ছাত্র সচিব তনিমা বৈরাগী ও যুব সচিব অমর চ্যাটার্জী এক যৌথ বিবৃতিতে বলেন, “গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর অধিকারকে পুলিশি দমন-পীড়নের মাধ্যমে স্তব্ধ করা যায় না।”

বিবৃতিটি প্রচার করেন সংগঠনের প্রচার সচিব কল্যাণ পাল, ২ নং বল্লভ স্ট্রীট, কলকাতা থেকে।

কি ঘটেছিল দিল্লিতে?
গত ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে AISA, SFI, DYFI সহ একাধিক ছাত্র-যুব সংগঠন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে জন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয়। অভিযোগ ছিল, Special Intensive Revision (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম হচ্ছে।

দিল্লি পুলিশ ওই সমাবেশের অনুমতি দেয়নি এবং কেন্দ্রীয় দিল্লির ১১টি মেট্রো স্টেশন বন্ধ করে দেয়। পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিক্ষোভ চলাকালীন কয়েকশো আন্দোলনকারীকে আটক করা হয়।

সংগঠনের দাবি:
১. দিল্লি পুলিশের আচরণের নিরপেক্ষ তদন্ত করতে হবে।
২. দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৩. আন্দোলনকারীদের সাংবিধানিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে বলা হয়, “রাষ্ট্রের শক্তি মানুষের কণ্ঠকে স্তব্ধ করার জন্য নয়, মানুষের অধিকারকে সুরক্ষিত করার জন্য। গণতন্ত্রে মানুষ প্রজা নয়— নাগরিক।”

ইতিহাসের উদাহরণ টেনে বিবৃতিতে আরও বলা হয়, ব্রিটিশ সাম্রাজ্য থেকে শুরু করে জরুরি অবস্থা কিংবা ৩৪ বছরের শাসন— কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। তাই নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মানুষের প্রশ্নকে গুরুত্ব দিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *