,

জনগণনায় মাতৃভাষা সঠিকভাবে লেখার আহ্বান সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চের 

বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা : আসন্ন জনগণনায় মাতৃভাষা সঠিকভাবে লেখার জন্য দেশবাসীর কাছে আবেদন জানাল সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক নীতীশ বিশ্বাস (কলকাতা) ও সভাপতি ডা. দিলীপ কুমার সিনহা (পাটনা) আজ এক যৌথ বিবৃতিতে এই আবেদন জানান। বিবৃতিতে তাঁরা বলেন, সারা ভারতের বাংলাভাষী সহোদর-সহোদরাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা বর্তমানে চলা লোকগণনায়…

বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা : আসন্ন জনগণনায় মাতৃভাষা সঠিকভাবে লেখার জন্য দেশবাসীর কাছে আবেদন জানাল সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চ।

সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক নীতীশ বিশ্বাস (কলকাতা) ও সভাপতি ডা. দিলীপ কুমার সিনহা (পাটনা) আজ এক যৌথ বিবৃতিতে এই আবেদন জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, সারা ভারতের বাংলাভাষী সহোদর-সহোদরাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা বর্তমানে চলা লোকগণনায় মাতৃভাষার জায়গায় স্পষ্টভাবে ‘বাংলা’ লিখবেন।

পাশাপাশি অন্য মাতৃভাষী নাগরিকদের কাছেও তাঁরা আবেদন জানিয়ে বলেন, আপনারাও পরিষ্কারভাবে নিজ নিজ মাতৃভাষার উল্লেখ করবেন। তা না হলে স্বৈরাচারী শাসকশ্রেণী তাদের একক ভাষা আগ্রাসনের স্বার্থে আপনার ভাষার নাম তাদের সুবিধা মতো পরিবর্তন করে দেবে।

সম্প্রতি কোনো এক রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর রাজ্যের অন্য ভাষাভাষীদের মাতৃভাষা হিসেবে তাঁর পছন্দের একটি ভাষার নাম লিখতে বলেছেন, যা সম্পূর্ণ অসাংবিধানিক ও অন্যায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

পরিশেষে সংগঠনের পক্ষ থেকে সকলের কাছে মাতৃভাষা, মাতৃ-সংস্কৃতি ও মাতৃ-ধর্মকে রক্ষা করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *